দেশাত্মবোধক গান || মেখলা ঘোষ দস্তিদার




পোস্ট বার দেখা হয়েছে

এই মাটিতে জন্ম আমার স্বদেশ বড়ো প্রিয়

তোমার স্নেহে কোমল ছোঁযায় থাকতে মাগো দিও,

সে সব স্বপ্ন শহীদ স্মৃতি মনের মাঝে ভাসে

ভাবনা ঘিরে অশ্রুকণায় চোখে যে জল আসে-

এ ব্যাকুল প্রাণ শুধুই তোমার  তুমি এমনি অতুলনীয়।

এই মাটিতে জন্ম আমার স্বদেশ বড়ো প্রিয় -

তোমার স্নেহে কোমল ছোঁয়ায় থাকতে মাগো দিও,

উত্তাল আজ বিশ্ব ভুবন বিপদ প্রতি পদে-

পুড়ছে সবুজ বারুদ ধোঁয়ায় ডুবছে রক্ত নদে,

রুখতে দাঙ্গা মিথ্যাচার জীবন রেখে বাজী-

সন্তান সে তৈরী আজও আত্মত্যাগে রাজী,

সকল দেশের সেরা তুমি,মাগো সবার পূজনীয় । 

এই মাটিতে জন্ম আমার স্বদেশ বড়ো প্রিয় -

তোমার স্নেহে কোমল ছোঁয়ায় থাকতে মাগো দিও।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ