পোস্ট বার দেখা হয়েছে
যেখানেই যাও বন্ধু, সঙ্গে নিও হিরন্ময় উষ্ণতা...
মানুষের ভিড়, মুখ চেনে না,
চেনে মায়াবী স্পর্শ।
একটু হাসি,
একটু সহৃদয় কথা
একটু ভালোবাসার ছোঁয়া
কিছুটা সহায়তা
অচেনা কারও জীবন বদলে দিতে পারে।
পৃথিবীতে থাকার ছাড়পত্র সীমিত,
সবাই অতিথি...
সবাই পথিক আমরা..
তবু হেঁটে যেতে যেতে
যদি রেখে যেতে পারি একটুখানি আলো,
হাওয়ায় ভাসাতে পারি চন্দন সুরভী...
প্রকৃতিবন্ধু হয়ে মানবিক কাজ ও সৃজন উৎকর্ষে
যদি কিছুটা দাগ রেখে যেতে পারি এই মাটির পৃথিবীতে।
বর্ণমালায় যদি কোনদিন ফুটে ওঠে আমাদের যাপনচিত্র, ভালোবাসার ছোট ছোট অভিজ্ঞান...
তবে দূষণ বিধ্বস্ত পৃথিবী হয়তো একটু কোমল হয়,
শুদ্ধ হয় হাওয়া।
তাই যেখানেই যাও
সঙ্গে নিও হিরন্ময় উষ্ণতা..
বন্ধুতার অমলিন স্পর্শ..
আলোর প্রতিধ্বনি...
---------------------------------------------
১৫.১২.২০২৫

0 মন্তব্যসমূহ