কবিতা যখন কবিতা || জয়দীপ চট্টোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে

কবিতা আলোয় জয় করা যায় বিশ্ব 

কবিতা আলোয় জয় করা যায় মন 

কবিতা আলোয় বীজ বোনা যায় স্বপ্ন 

কবিতা আলোয় বাঁধবো বিশ্বজন। 


কবিতা মন্ত্র সূর্যোদয়ের গান 

কবিতা মন্ত্র মানুষ গড়ার ব্রত 

কবিতা মন্ত্র সবুজ অভিজ্ঞান 

কবিতা মন্ত্র মানবিক, শাশ্বত।


কবিতা সফর ঐক্যের মালা গাঁথা 

কবিতার সফর যুদ্ধের প্রতিবাদ 

কবিতা সফর মানুষের পাশে থাকা 

কবিতা সফর মুক্তির আস্বাদ।


কবিতা স্বপ্ন চিরন্তনী ধারা 

কবিতা স্বপ্ন সৃজনের কারুকৃতি 

কবিতা স্বপ্ন মিলনের উৎসব 

কবিতা স্বপ্ন শান্তি ও সম্প্রীতি। 


কবিতা শেখায় অভিন্ন পরিবার 

কবিতা শেখায় শিকড়ের জয়গান 

কবিতা শেখায় উৎকর্ষের ভাষা 

কবিতা শেখায় মর্যাদা, সম্মান। 


কবিতা আমার নন্দন বাতিঘর 

কবিতা আমার শপথের পরিভাষা 

কবিতা আমার স্বপ্নের নীল চিঠি 

কবিতা আমার লাবণ্য, প্রত্যাশা।

-------------------------------------------


কাব্যগ্রন্থ  : ভালো থেকো ভালোবাসা (আনন্দ প্রকাশন)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ