বিলীয়মান ভালোবাসা || সুব্রত সাহা




পোস্ট বার দেখা হয়েছে



আমি তোমাকে ভীষণ ভালবাসি। সেই ভালবাসার গভীরতা এতটাই বেশি যে তুমি কোনদিনই তার তল পাওনি, হয়তো কোনদিন পাবেও না!
তোমাকে এতটাই ভালবেসেছি যে তোমার সঙ্গে জড়িয়ে থাকা সবকিছুকেই আমিও আপন করতে চেয়েছি,,,
তুমি যা ভালবাসো, যাকে ভালোবাসো, যা যা পছন্দ কর,,, সব, সব কিছুই আমার ভালোবাসার, আমার পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত করতে করতে সেই তালিকাটা এতটাই লম্বা হয়ে গেছে, এত ভারাক্রান্ত হয়ে গেছে ,,, যে বুঝতেই পারিনি কখন সেই অন্যসবের ভিড়ে চিঁড়েচ্যাপ্টা হয়ে পড়ে আছে আসলের শব!

আজ তাই যখন ফিরে চাই,  দেখি আমাদের ভালোবাসার সেই রঙিন প্রজাপতিটা উড়ে গেছে দূরে,,, বহুদূরে শূন্যে মিলিয়ে যাচ্ছে তার ফিকে ডানা!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ