১৫০ তম গৌরবময় বর্ষে রাষ্ট্রগীত 'বন্দে মাতরম' ---------- বন্দে মাতরম শ্রদ্ধার্ঘ্য || জয়দীপ চট্টোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে

রক্তে আজও তুফান তোলে গান

ইতিহাস ছুঁয়ে মায়েরই বন্দনা

অবিনাশী আলো প্রাণের সঞ্জীবন

মেলবন্ধনে বন্দে মাতরম ।


কতো নিপীড়ন অত্যাচারের গাঁথা 

অমর মন্ত্র আসমুদ্র হিমাচল 

ফাঁসির রজ্জু অসীম সাহসী মন

নিষিদ্ধ তবু বন্দে মাতরম।


মহা সংগ্রাম কানে কানে বলে কথা

সময় শরীরে মিশে আছে সেই ধ্বনি

মায়ের মন্ত্র স্বদেশ চেতনা গান  

আত্মার আলো  - বন্দে মাতরম ।


পৃথিবীতে নেই এমন মন্ত্রধ্বনি

হাজার সূর্য মিশে যার তনুমনে 

ধর্ম যেখানে স্বদেশকে ভালোবাসা

শৃংখল মুছে স্বপ্নের দেশ গড়ে ।


ঋষি বঙ্কিম চিরপ্রনম্য তুমি 

জাতিসত্তায় ঐশী অভিজ্ঞান 

ভারতমাতার গৌরব জয়গাথা 

প্রগতির দিশা  - বন্দে মাতরম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ