দুর্গাদিদির ভাইফোঁটা || দেবারতি গুহ সামন্ত




পোস্ট বার দেখা হয়েছে

ভাই,এ্যাই ভাই,ওঠ,

দেখ আমি এসেছি।

দিদি,সেরে গেছে তোর অসুখ?

যাবি দিদি,ট্রেন দেখতে!


কুঝিকঝিক,কুঝিকঝিক,

খাবি দিদি আম মাখা?

না রে ভাই,তুই ওঠ,

তোকে ফোঁটা দিই,আজ যে ভাইফোঁটা।


তোর মনে আছে রে দিদি?

ধুর পাগলা,থাকবে না কেন মনে?

দুর্গা দিদি কি ভুলতে পারে তার অপুকে?

ঠিক কাজলাদিদির মতোই।


কাজলাদিদি কেমন আছে রে দিদি?

আর ওর ছোট্ট ভাইটা,আমার বয়সি,

আছে রে ভাই ভালো,এই আমার মতো,

ভুলতে পারেনি তার ছোট্ট ভাইটাকে।

====

কি রে বোন,তুই কাঁদিস কেন?

কেন আমাদের কোন ভাই নেই দিদি?

কাকে দেব আমরা ভাইফোঁটা,

মা যে আকাশের তারা।


কাঁদিস না বোন,না থাকুক ভাই,

তুই যে আমার নয়নের মনি,

আয়,প্রদীপ জ্বালি,দেব তোকে বোনফোঁটা,

প্রতিবছর করব পালন এই দিনটা!


ঘরে আছে একটু ফল,চিনি,

সাজিয়ে আনি থালায়,

তুই আসন পাত,আমি তুলে আনি দুব্বো,

হবে আমাদের বোনফোঁটা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ