ভূতের নেই ভূত ভবিষ্যৎ" || অরবিন্দ সরকার




পোস্ট বার দেখা হয়েছে

ভয়ে ভূত জড়ো,নির্ভয়ে থাকে ভবিষ্যৎ,

ভূত চতুর্দশীতে ঘাড় মটকায় অকস্মাৎ,

      ভূত প্রেত শ্যাওড়া গাছে নাচে,

     শাকচুন্নি নাকিসুরে শূণ্যে ভাসে,

ন্যাড়া বেলতলায় গেলেই শুরু উৎপাত।


ভূতুড়ে কাণ্ড আঁধারে,বিনামেঘে বজ্রপাত, 

অভয়াকে সিভিক ভূতে ধরে, মৃত্যু নির্ঘাৎ,

      ভূত ধর্ষক পদোন্নতির উল্লাসে,

     পাশবিক নির্যাতনের পরে হাসে,

ভূতেররানী রাত জেগে কুমিরের অশ্রুপাত।


শিব চতুর্দশীতে অনুচর মাতে বহে অন্যখাত,

মেয়েদের চলাফেরা বারণ, তাদের নয় রাত,

         চলছে ভূতের কারবার দেশে,

         অনায়াসে মানুষের রক্ত চুষে,

ভূতেরা খায় ঘুষ কাটমানি,দলটা যে হাভাত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ