জীবনের রিয়েলিটি শো || সুমিতা চৌধুরী




পোস্ট বার দেখা হয়েছে

 রঙিন নেশায় মগজ পূর্তি 

  ডিস্কো থেকের উল্লাসে,

ফেস্টিভ সিজন পারদ চড়ায়

 ধোঁয়াশা ঢাকা রাতের মৌতাতে।


ঘর কখন ঠিকানা হারায়

বহর বাড়ানো ফেস্টিভের নিশির ডাকে!

সংসার, সম্পর্ক, সমাজ বাণভাসী হয়

বাঁধ ভাঙা ফানুসী উল্লাসের জোয়ারে!


 জীবনের রিয়েলিটি শোতে

রিয়েলিটি থেকে জীবন ক্রমেই ঝাপসা হয়....

 অন্ধকারের ঘেরা হ্যালোইন রাতে

মুখোশে ঢাকা মৃত্যুরা চ্যাম্পিয়ন ঘোষিত হয় সদর্পে!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ