পোস্ট বার দেখা হয়েছে
ভৌতিক
ভূত ভেবেছে দেবেই এবার গিন্নিকে ঠিক কিনে
দোকান থেকে সোনার গয়না দেখে সঠিক চিনে -
বৌবাজারে পৌঁছে দেখে বিরাট বড় লাইন
লাইন ভেঙে এগিয়ে গেলে দিতেই হবে ফাইন -
হাত বাড়িয়ে সি ই এস সি- র নিভিয়ে দিয়ে আলো
দোকানে ঢুকে হাতিয়ে নিল গয়না যত ভালো -
গিন্নির গলায় পরিয়ে দিয়ে জড়িয়ে ধরে কোমর
আনন্দেতে লাফিয়ে গিন্নি দিলো গালে কামড় |
=====
ভূত চতুর্দশী
ভূতের বাবার ইভ টিজিং
সাক্ষ্যপ্রমাণ যদিও মিসিং -
এফ আই আর হয় ভূতবাজারে
ও সি বলেন - "অ্যারেস্ট ওনারে" -
ভূতের দল হয়েছে দু'ভাগ
ভূতনী দেখায় ভীষণ সোহাগ -
ভূতের বাবা মনের সুখে
লজেন্স দুটো রাখে মুখে -
ভূতের মা যে রেগে আগুন
ছুঁড়ে মারে আস্ত বেগুন -
ফোকলা দাঁতে হাসে হি হি
করবেনা আজ জবাবদিহি -
হাইকোর্টের জজ হাতে লাঠি
এগিয়ে এসে করেছে মাটি -
ভূতের বাবার গলাটা ধরে
নিয়ে গেল এক ওলায় করে -
হঠাৎ করে মেঘের আওয়াজ
দু-একটা বেশ পড়েছে বাজ -
দৌড়ে সবাই উঠেছে গাছে
বাধা পড়েছে ভূতের নাচে -
সব ভূতেরা হয়েছে জড়
ভূত চতুর্দশীর মিটিং বড় -
আলোচনা - "কবে আসবে সুদিন"
"বক্তব্য সবাই একে একে দিন |"
.jpeg)
0 মন্তব্যসমূহ