নিস্তব্ধ বনভুমি || সঞ্জয় ব্যানার্জী




পোস্ট বার দেখা হয়েছে

 

নিস্তব্ধ বনভুমি শান্ত নিরিবিলি

ছায়া ছায়া কিছু প্রেতের আনাগোনা

শিয়ালের ডাক আজ বন্ধ 

জুলজুল করে চেয়ে আছে মায়ের দিকে।


রাত গভীর থেকে গভীর হচ্ছে

অমাবস্যার রাতে পেচক ও পেচকির কান্নার শব্দ 

তান্ত্রিক তাঁর আসনে বসেছেন ঘোর ললনা রক্ত পিপাসু মা কালির আরাধনায়।


উগ্র গন্ধ যুক্ত ধূপ জ্বলে 

সাঁওতাল রমনীর করোটিতে উগ্র গন্ধ যুক্ত কারণবারি। 


কালী কালী মহাকালী

বজ্র গম্ভীর গলায় চলে তান্ত্রিকের পুজো। 


মা আজ জেগে উঠেছে

লকলক করছে রক্ত লোলুপ জিহ্বা। 

ডাকিনি যোগিনি হাসছে মাকে দেখে।

নীশিথ রাত গভীর থেকে গভীরতর হচ্ছে।


সঞ্জয় ব্যানার্জী

চুঁচুড়া,ব্যারাক রোড ,হুগলী

মো:-৮৯০২২০৫৮২৩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ