দীপাবলি || অভিজিৎ দত্ত




পোস্ট বার দেখা হয়েছে

 

আসছে দীপাবলি

সকলে খুব হইচই করে

আলোয় মাতোয়ারা হবে বলে। 

পাশের বস্তিতে থাকে যারা

এই দীপাবলিতে এবারেও 

অন্ধকারে থাকবে তারা।


মা শুধু ভাবে মনে মনে

 শ্রেষ্ঠ জীব ,মানুষকে বলি কেমনে ?

যারা আনন্দকে ভাগ করে না অন‍্যদের সঙ্গে

তাদেরকে শ্রেষ্ঠ বলা হবে কোন যুক্তিতে?


তাই মায়ের কাছে প্রার্থনা করি

দীপাবলির শুদ্ধ আলোকে

 মানুষের মন থেকে 

অন্ধকার দূর করো আগে

মানুষের মন যদি হয় পবিত্র

সবকাজ সুন্দরভাবে হবে অতিদ্রুত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ