নীরবতা || নীলমণি দাস




পোস্ট বার দেখা হয়েছে

চুপ, একদম 

কোনো শব্দ নয়,

টুঁটি চেপে ধরবো।


শব্দ গুলো জাগলে ভয় ভীষণ ,

আগুন উঠবে জ্বলে ,

নিরবতায় রেখে দাও এখন।


নয়তো টুঁটি চেপে ধরবো।


দুহাত বাড়িয়ে কিছু চাইবো, 

ভিখারি নই,


লুঠ করতে দ্বিধা নেই কোনো,

 

মুখ চেপে হেসে উঠি যে কোনো সময়!

 

কৃত্তিমতায় ভরপুর সব,


ফালোয়ার্স-এর মাপকাঠিতে গ্রহণযোগ্যতা 

ঠিক নির্ধারিত, আর


শুকনো স্বপ্ন হাতে আজকাল সংসার

ভাঙনের মন্ত্রনায় মজে  থাকে কালো মেঘ!


মরিচিকায় উড়ছে যে বাষ্প

সহজেই গিলে ফেলে কিছু ঘুষখোর বেপারী।


চুপ একদম,

কোনো শব্দ নয়,

টুঁটি চেপে ধরবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ