পোস্ট বার দেখা হয়েছে সূর্য উঠেছে স্বাধীন আকাশে.... ঝলমলে আলো ছড়িয়েছে স্বাধীনচেতায় ।
ফুটো চাল দিয়ে রোদ নেমে এসেছে... দেবুদের হাড়ভাঙা সংসারের খালি গায়ে।
ওদের জীর্ণ শরীর বিধির বিধানে হামাগুড়ি খায়! মেরুদণ্ডহীন চরিত্র অমাবস্যার আঁতুরঘরে রূপক সেজে স্বপ্ন দেখায়!
ভালো থাকার তারিখ গুলো ক্যালেন্ডারে খোয়া গেছে!মাটির দাওয়ায় কুঁজো হয়ে বসে থাকে দারিদ্রতা!
বক্তৃতা ,মঞ্চ ,আর কুরবানী দেওয়ার জীবনের গল্পের সাথে পরিচিত কী ওরা?
স্বাধীনতার চার অক্ষর ,অক্ষর জ্ঞানহীনতার অন্ধ আলোয় চাপা পড়েছে জীবনের তালিকা থেকে!
স্কুলের মঞ্চ হাততালি কুড়ানোর প্রতিভায় জন্ম নিয়ে ওরা স্বাধীনতা দিবস পালন করে না !
তবুও ১৫ ই আগস্ট দেবুদের পঞ্চানন তলায় স্বাধীনতা দিবসের পতাকা উত্তেলিত হলে, লজেন্সের স্বাদ নিতে লালার মতন বেরিয়ে আসে অভুক্ত ভাই বোনেরা!!

0 মন্তব্যসমূহ