কবিতা গুচ্ছ || সুদীপ্ত পারিয়াল




পোস্ট বার দেখা হয়েছে

চাবি

 ** 

ঘর থেকে বের হতে গিয়ে দেখি

০৩: তালায় ১৯: চাবি লেগে গেছে

খুলে গেল দরজা

 অলৌকিক


সে আসবে বলেছিল

নিষেধ করেছি

তালা গন্ডগোল আছে এখন

তালাটা বন্ধ করতে 

অংক আর মিলছে না


অন্য একটা চাবি বলে

রহস্য

====

রাত্রির হাত

 ** 


রাত্রি জুড়ে দোলাচল।

ঘুমহীন অনিশ্চয়তার জিজ্ঞাসা,

কিছুটা মুক্তি আঁকে 


নকল ছবি

তবুও আকাশ বলে কথা,

দু'হাত বাড়িয়ে 

সমস্যাগুলো মিটিয়ে নেয় 


যুক্তি ফিকে লাগে

চেতনার অলিন্দে 

সে একক 

ভয় নেই দুই হবার 

সাদা  পাতায় অশ্রু লিখে রাখি


লোকে বলে, পাগল আমি 

কিন্তু এ যাপন আমার 

 নিজের

 অদৃশ্য হাত,

উন্মত্ত উষ্ণতা দেয় 


আমি উঠে বসি,

অবহেলার চিঠি জমেছিল যত,

পুড়িয়ে দিই এক এক করে

====

নিস্তব্ধ সাগর

 ** 


একটা সাগর খুঁজে পেয়েছি

এতদিন পরে 


উষ্ণ বালি পুড়িয়ে দিয়েছিল মলিন চামড়া


তাই সাগর

নিস্তব্ধ নির্জনতা


শুধু অট্টহাস্য

যেন আজীবনের উত্তর

লিখে চলেছে

পাগল ছেলেটা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ