অপ্রকাশিত কবিতা || নাইস হোসেন




পোস্ট বার দেখা হয়েছে

ফেরার তাড়া


ফেরার ছিলো বড্ড তাড়া

চিঠি গুলো খামে

আঁটকে আছে একুশ বছর

ঠিক আঁটকে যাওয়া জ্যামে। 


ভাঁজে ভাঁজে ছিঁড়ে গেছে 

যায় নি মুছে আজও

অভিমানের চাদর সরে

কাছে আসুক সেও। 


চলে যাওয়ায় স্মৃতিগুলো

ধূলো জমেই শেষ

রেলগাড়িটা স্টেশন ফেরে

তার ঠিকানায় বেশ।

=====

পথের জ্বালা


দুই ঠোঁট শুকিয়ে গেছে 

পেট জ্বলছে খিদে 

নেতিয়ে ভাঙা ডালের মতো 

যায় না চলা সিধে। 


গায়ে জড়িয়ে ধূলো বালি 

ছেঁড়া জামার নকশা

সতর খোলা আাধা শরীর

রোদে পুড়ে ভ্যাপসা। 


কেড়ে খেলে দোষ হবে কি?

চাইলে খাবার দেই না

এমন শিশু অনেক পথে

বাবা মা তাদের হয় না। 


বস্তা পেতেই রাত কেটে যায়

গাছের তলায় ঠাঁই 

ঝড় বৃষ্টির মৌসুমে কত

এরা চাপা পড়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ