হৃদয়ের ভালোবাসা ~ রোহিনী নন্দন কদমা




পোস্ট বার দেখা হয়েছে

হৃদয়ের ভালোবাসা 

রোহিনী নন্দন কদমা 


যার জন্য স্বাধীন হয়ে সুখে কাটালি এত দিন ,

এখন কার বাহুবলে বলীয়ান হয়ে ভুলে গেলি সেই ঋণ?

ভালোবাসা ছিল হৃদয় জুড়ে 

ক্ষত-বিক্ষত দেহের পরে,

শত আঘাতেও যায়নি ছেড়ে যাতে সুখে থাকিস চিরদিন ,

এখন কার বাহুবলে বলীয়ান হয়ে ভুলে গেলি সেই ঋণ?


এখন বন্ধু  তোমার অনেক জন 

সজন সুজন কত পরিজন,

পুরানো স্মৃতি সব ভুলে; রয়েছ আনন্দ উচ্ছ্বাসে 

শত বিপদের মাঝে।


তবু দরকার যদি পড়ে কখনো 

ডাক দিও তুমি মোরে

দুর্জন হবেই পদানত

ছলে বলে কৌশলে।


ভালোবাসা আছে চিরদিন তব

এখনো যায়নি মরে,

ঘরের ছেলে ঘরে ফিরে এলে 

বল কেমনে ফেরাব তারে!।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ