পোস্ট বার দেখা হয়েছে
এসো বিদ্রোহী
সুব্রত সাহা
ভুখা পেটে জ্বলবে আগুন আজ বিদ্রোহের,
'কুলিমজুর'-এর কন্ঠে হরতালের আওয়াজ!
ক্ষুধার তাড়নায় মাথা ঠিক রাখা যে দায়,
'লিচুচোর'-এর মনের খোঁজ কে বা রাখে আজ?
'মোমের পুতুল, মোমের দেশের মেয়ে', কোথায়!
'খেজুরপাতার নূপুর' ধ্বনি শুনবে কার কান?
'গুলমোহরের ফুল' ঝরলে কাঁদবে কি কেউ আর?
জাতপাতের বিভেদ ভুলে গাইবে 'সাম্যের গান'!
'নারী-পুরুষ' ছেড়ে শুধুই দেখবে মানুষ!
বস্তাপচা নিয়মগুলোর ভাঙবে আগল,
সংস্কারের ভিত নাড়িয়ে ফিরবে মান-হুঁশ!
প্রেম-প্রীতি আর মানবতার বাজবে মাদল!
ভাবছি যা, তা ঘটবে কি আর? সব মনের ভুল!
কাব্যগানে ঝড় তোলা সেই বাংলার বুলবুল!
খেলছে কোথায় লুকোচুরি দুর্বার দুলদুল?
ফিরে এসো ফের ওগো বিদ্রোহী নজরুল!

0 মন্তব্যসমূহ