অসীম নক্ষত্র ~ সুতপা ব‍্যানার্জী(রায়)




পোস্ট বার দেখা হয়েছে

অসীম নক্ষত্র

সুতপা ব‍্যানার্জী(রায়)


মায়াময় দীঘল চোখে একইসঙ্গে প্রেম ও অনল,

স্ফুলিঙ্গ বিচ্ছুরিত প্রতি কবিতার প্রতি ছত্রে,

লালমুখোর দল বিস্মিত,এ কবি না সৈনিক?

দেশমাতৃকার যোদ্ধা সন্তান মসির অসিতে,

গোঁড়ার দল সীমানা টানে,ছিন্ন সে চিহ্ন।

শ‍্যামার শ‍্যামলা গানে ভক্তির আকুতি,

মন যে শুদ্ধ অতি,

রাগরাগিনীর আলাপে,লোটো,ভাটিয়ালিতে,

স্বচ্ছন্দ,সৃষ্টিতে পাগলপারা,

'বিদ্রোহী'তে মুগ্ধ রবি কবি,

সাম‍্যের প্রতিটা শব্দ জীবন্ত,

আকাশবাণীর সফল সম্পদ,

দীর্ঘ নীরবতায় থমকে সময়কাল,

আবার দেখতে চাই সে আগুন,

শব্দের নিরলস ঝঙ্কার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ