পোস্ট বার দেখা হয়েছে
অতএব জীবন
মিষ্টু সরকার
আযান শেষে কবুল হোলো
ছোট্ট ফুলের দোয়া ;
রাতের সময় থমকে গেছে
লড়াই এবার থামা- র ।
গাইছেনা গান বুলবুলিটা !
মনের কোণে শূন্যতা ,
নাইছে আঁখি বন্যা ভেসে
এটাই নাকি পার্থিবতা !
এখন শুধুই রুদ্ধ নয়ন
সিক্ত বাতাস শোক বিহ্বল !
বুলবুলিটা উড়ে গেছে ;
বসন্ত শোক অচঞ্চল ।
গানের সুরে, প্রাণের দোরে
কি ভীষণ বার্তা শোক !
বুকের পাঁজর টানে হাঁপর,
মর্মর ডাক অরণ্যর ।
চোখ গেলো চোখের মণি,
শুখা নয়ন বাড়ায় শোক;
ছকে বাঁধা এক জীবনে
সব না পাওয়া মিটায় শোক ।
আবার কেনো ছুতো নাতা ?
ফেরার কথা জোড় - বিজোড় ?
আবার কেনো রঙ পলাশে ?
আগুন ধাঁধা লাগায় চোখ !!
বসন্তে ফুল গাঁথবোনা হার ,
ধূলায় মিশুক জলের শোক।
আজকে মনের অরণ্যতে,
দাবানলের আগুন হোক ।

0 মন্তব্যসমূহ