নজরুল স্মরণে ~ রুম্পা চ্যাটার্জী




পোস্ট বার দেখা হয়েছে

নজরুল স্মরণে

রুম্পা চ্যাটার্জী


 মহান কবির সেই সে লেখা,

             একই বৃন্তে দুটি ফুল, 

তাঁকেই আমার প্রণাম জানাই,

               ধন্য কবি হে নজরুল।


বিদ্রোহী আর প্রেমের কবি,

          আমাদের দুখু মিঞা।

 কাব্য-গীতি-নাট্য মাঝে, 

          জয় করেছো হিয়া।


 অভাব দুঃখ শোককে করলে,

            উপেক্ষা আর তীক্ষ্ণ শেল,

 মানবজাতির হৃদি তুমি, 

            করে দিলে যে উদ্বেল।


 যাঁর গানেতে গোঠে রাখাল, 

           কৃষ্ণ মুরারী আগত, 

সেই সে উদার মনের কবির, 

           কন্ঠ যে ছিল উদাত্ত। 


কারার সেই লৌহ-কপাট,

          ভাঙতে তোমার হয়নি ভুল, 

ধন্য তুমি ধন্য বটে, 

           বিদ্রোহী কবি নজরুল।   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ