চির জাগ্রত নজরুল ~ শাহানা রশীদ শানু




পোস্ট বার দেখা হয়েছে

চির জাগ্রত নজরুল 

শাহানা রশীদ শানু



কুঁড়েঘরে  এলো—  সে  শুভ জন্মদিনে 

আগমনী  আযান শুনি  পালিয়েছে  আঁধার 

গহীণ প্রণে তাঁর অসীম—- প্রীতির  ভান্ডার 

আকাশ বাতাস উদ্ভাসিত  তারি   জয়গানে

অস্ফুট বোল মুখে— দুরন্ত হৃদয়ের আবেগ।

সময়ের সাথে কেটে যায়– প্রথম শ্রবণ  মেঘ

কত বাঁধা  কন্টক  কাদা. তুমি  নির্ভিক  মহাপ্রাণ

জাতীয় দিশারী হুসিয়ার আছে মুনাফিক শয়তান।

জীবন মথিত তোমার দারিদ্রের কঠিন সংঘাতে 

কারে– ভালোবেসে বাজাও–  বাঁশি  প্রতিক্ষাতে 

যাওনি ভুলে আজো ! হারানো দুরের সাথীটিরে

সুরে ছন্দে বাঁধিলে তারে   প্রীতিসুধাময় অন্তরে

শতদুঃখে শানিত তোমার   হৃদয়ের  অনুভূতি

বিদ্রোহের উন্মাদনায় –  শেকল ভাঙ্গার  তালে 

অবদান তোমার—  বাংলার জাতী সত্তার মূলে

মহান কবি-বিচ্ছুরিত তোমার জীবন  জ্যোতি।

ঐ যে নিশান উড়ছে তোমার– হৃদয় রাঙা খুনে

জাতীয় জীবনে আসবে আলো আর কত দিনে?

কবি নজরুল ছাড়া স্বাধীন বাংলার নেই পরিচয় 

চির জাগ্রত তুমি  আলোক দিশারী  জ্যোতির্ময়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ