প্রণাম নজরুল ~ কাজল আচার্য




পোস্ট বার দেখা হয়েছে

প্রণাম নজরুল

কাজল আচার্য


অপার ঢেউয়ে  দু'দেশের ছাপিয়েছো কূল 

খরস্রোতা নদী তুমি কবি নজরুল। 

বিদ্রোহের আগুন জ্বালিয়েছো শ্বাসে 

স্বদেশীদের পাশে,  বলেছো আত্ম বিশ্বাসে।


ভোরে ধরেছো ভৈরবী মন কেমনের সুর '

তোমার গান হৃদয় স্পর্শ করে, ছড়ায় বহুদূর।

রবির ছায়ার পাশে সাজিয়েছো নিজস্ব ধারা

কবিতার বলিষ্ঠ চলনে ছুটে যায় মন পাগল-পারা।


অস্পষ্ট তুমি কুয়াশায় এ সময়

মেঘ কেটে গেলে রোদ্দুর ছড়াবে মায়াময়। 

প্রণাম রাখি তোমায় জন্মজয়ন্তী স্মরণে

চরাচর ভুলবে না কখনো তোমায় বরণে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ