দর্পণ || আজকের এই দিনে || ২৬ আগস্ট




পোস্ট বার দেখা হয়েছে

 

ঘটনাবলী

১৩০৩ - আলাউদ্দিন খিলজি রাজস্থানের চিতোরগড় দখলে নেন।

১৭৬৮ - ক্যাপ্টেন জেমস কুক জাহাজ এইচএমএস এনডিভার নিয়ে ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেন।

১৭৮৯ - ফরাসি বিপ্লব বিজয়ের পর দেশটির সংসদ মানবাধিকারের ঘোষণাকে অনুমোদন করে।

১৮৮৩ - ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ৩৬ হাজার লোকের মৃত্যু হয়।

১৯১৪ - জার্মান উপনিবেশ টোগোল্যান্ড দখল করে ফ্রান্স ও ব্রিটেন।

১৯২০ - মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়।

১৯২৭ - ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রথম বেতার সম্প্রচার শুরু করে।

১৯৪৩ - আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।

১৯৫৫ - সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘ পথের পাঁচালীর’ মুক্তি লাভ করে।

১৯৭০ - সুদান সরকার সংবাদ পত্র শিল্পকে জাতীয়করণ করে।

২০০৫ - বুরুন্ডির এনকুরুন জিজার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন।

২০০৬ - দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জি নামের একটি কোম্পানির কয়লা প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় মানুষের বিশাল সমাবেশে সেই সময়ের বিডিআর গুলি চালালে তিনজন নিহত হন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।

জন্ম

১৮৬৯ - দীনেন্দ্রকুমার রায়, রহস্য কাহিনীকার ও সম্পাদক।

১৮৭৩ - মার্কিন বেতার ও টিভি উদ্ভাবক ডি ফরেস্ট।

১৮৮০ - ফরাসি কবি গিইয়াম আপোলিন্যায়ার।

১৮৮৫ - বিখ্যাত ফরাসী লেখক জুলিয়াস রোমেইন্স।

১৯১০ - মাদার তেরেসা, শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক দা মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাত্রী। 

১৯২০- ভানু বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা।

১৯৫১ - এডওয়ার্ড উইটেন, ফিল্ড্‌স পদক বিজয়ী মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।

১৯৮৮ - লার্স স্টিন্ডল, জার্মান ফুটবল খেলোয়াড়।

১৯৯০ - মাতেও মুসাচিও, আর্জেন্টিনার ফুটবলার।

১৯৯১ - ডিলান ও'ব্রায়েন, আমেরিকান অভিনেতা।

১৯৯১ - আহমেদ দীপ্ত- সাংবাদিক, লেখক।

মৃত্যু

১৭২৩ - অণুবীক্ষণ যন্ত্রের উদ্ভাবক ওলন্দাজ বিজ্ঞানী আন্তেনি ভান লিউভেনহুক।

১৯১০ - উইলিয়াম জেম্‌স, মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক।

১৯৩৪ - অতুলপ্রসাদ সেন, বাঙালি কবি, গীতিকার এবং গায়ক ।

১৯৬১ - চারুচন্দ্র ভট্টাচার্য, প্রখ্যাত অধ্যাপক ও লেখক ।

১৯৮২ - সুশোভন সরকার প্রখ্যাত বাঙালি ঐতিহাসিক ।

১৯৮৮ - প্রগতিবাদী নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মন্মথ রায়।

২০০৩ - বিমল কর,ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক।

২০০৬ - সুবোধ রায় স্বাধীনতা সংগ্রামী, কমিউনিস্ট নেতা ও কমিউনিস্ট আন্দোলনের বিশিষ্ট গবেষক

২০২১ - গৌরী ঘোষ, প্রখ্যাত বাঙালি বাচিক শিল্পী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ