দর্পণ || আজকের এই দিনে || ৬ জুলাই




পোস্ট বার দেখা হয়েছে

 

ঘটনাবলী

১৪১৫ - চেক ধর্মীয় সংস্কারবাদী জান হুসকে ক্যাথলিক কাউন্সিল কর্তৃক জীবন্ত পুড়িয়ে হত্যা।

১৫০৫ - সিকান্দার শাহ লোদির রাজত্বকালে ভয়ানক ভূমিকম্পে আগ্রা বিধ্বস্ত হয়।

১৮৮৫- সালের এই দিনে বিখ্যাত ফরাসী চিকিৎসক ও বিজ্ঞানী লুই পাস্তুর রোগ প্রতিরোধক টিকা আবিষ্কার করেন।

১৮৯২ - দাদাভাই নওরোজি ব্রিটেনে প্রথম ইনডিয়ান মেম্বার অব পার্লামেন্ট নির্বাচিত হন।

১৯১৯ - বিশ্বের প্রথম বিমান 'ব্রিটিশ আর-৩৪' আটলান্টিক পাড়ি দেয়। লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে সময় নেয় ১০৮ ঘণ্টা।

১৯৪৪ - সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ রেডিও তে গান্ধীজিকে 'জাতির জনক' অভিধা প্রদান করেন।

১৯৪৫ - নিকারাগুয়ার প্রথম জাতিসংঘের সনদ গ্রহণ।

১৯৪৭ - সোভিয়েত ইউনিয়ন এ. কে. ৪৭ রাইফেল উৎপাদন শুরু করে।

১৯৫২ - লন্ডন শহরে শেষবারের মতো ট্রাম চলাচল।

১৯৫৩ - রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

১৯৬৪ - তিয়াত্তর বছর ব্রিটিশ অধিকারে থাকার পর মালাউই স্বাধীনতা লাভ করে।

১৯৭১ - কামুজু বান্দার নিজেকে মালাবি’র আজীবন প্রেসিডেন্ট ঘোষণা।

১৯৭৯ - মিশরে নীল নদের তীরে বিনানুল মূলক নামক গুহায় মিশরের ফেরাউন দ্বিতীয় রেমেসিসের মমি আবিষ্কৃত হয়।

১৯৯১ - জার্মান টেনিস তারকা স্টেফিগ্রাফ পর পর তৃতীয়বারের মতো উইম্বলডন জেতেন।

১৯৯৯ - ইসরাইলের পার্লামেন্টে ইহুদ বারাককে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন।

জন্ম

১২৬৫ - ইতালীর বিশ্বখ্যাত কবি দান্তে আলিঘিইরি।

১৭৮১ - সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র্যাফলস।

১৮৩৭ - রামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকর, ভারতীয় গবেষক, প্রাচ্যবিদ ও সমাজ সংস্কারক। 

১৮৬৬ - নগেন্দ্রনাথ বসু, বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষের সংকলক,প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ। 

১৮৭৭ - নিথেতো আলকালা-থামোরা, স্পেনের প্রধানমন্ত্রী। 

১৮৮৭ - মার্ক শাগাল, বেলারুশীয়-রুশ-ফরাসি শিল্পী। 

১৮৯০ - ধন গোপাল মুখোপাধ্যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সফল ভারতীয় বুদ্ধিজীবী। 

১৯০১ - ভারত কেশরী ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারতীয় শিক্ষাবিদ, লেখক এবং জাতীয়তাবাদী রাজনীতিবিদ। 

১৯০৬ - ভারতীয় পদার্থবিদ এবং শিক্ষাবিদ দৌলত সিং কোঠারি।

১৯০৭ - ফ্রিদা কাহলো, মেক্সিকীয় চিত্রশিল্পী।

১৯২১ - ন্যান্সি রিগ্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রোনাল্ড রেগনের সহধর্মণী। 

১৯২৩ - বয়সিয়েছ জারুজেলস্কি, পোলিশ সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদ। 

১৯২৪ - মহিম বরা, ভারতের অসমের গল্পকার, কবি সাহিত্যিক ও শিক্ষাবিদ। 

১৯৩০ - কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের কণ্ঠশিল্পী এম বালামুরলীকৃষ্ণ। 

১৯৩৫ - ক্যান্ডি বার, মার্কিন স্ট্রিপার, ব্যঙ্গাত্মক নর্তকী, অভিনেত্রী, এবং প্রাপ্তবয়স্ক মডেল। 

১৯৩৫ - চতুর্দশ দলাই লামা, ১৯৫৯ খ্রিষ্টাব্দে তিব্বত থেকে প্রস্থান করে ভারতে আশ্রয় গ্রহণ করেন।

১৯৪০ - নুরসুলতান নাজারবায়েভ, কাজাখস্তানের প্রথম রাষ্ট্রপতি।

১৯৪১ - ডেভিড ক্রিস্টাল, ব্রিটিশ ভাষাবিজ্ঞানী, একাডেমিক এবং লেখক।

১৯৪৬ - জর্জ ডব্লিউ বুশ, মার্কিন যুক্তরাষ্ট্র এর ৪৩তম প্রেসিডেন্ট।

১৯৪৬ - পিটার সিঙার, অস্ট্রেলিয়ান দার্শনিক।

১৯৪৬ - সিলভেস্টার স্ট্যালোন, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক।

১৯৪৯ - নোলি দে কাস্ত্রো, ফিলিপিনো সাংবাদিক ও রাজনীতিবিদ।

১৯৫১ - জেফ্রি রাশ, অস্ট্রেলিয়ান অভিনেতা ও প্রযোজক।

১৯৫২ - হিলারি ম্যান্টেল, ইংরেজ মহিলা ঔপন্যাসিক, ছোট গল্প লেখিকা, প্রাবন্ধিক।

১৯৫৩ - মাহমুদুর রহমান, বাংলাদেশী প্রকৌশলি, সাংবাদিক ও রাজনীতিবিদ।

১৯৭৭ - মাখায়া এনটিনি, দক্ষিণ আফ্রিকার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও ফাস্ট বোলার।

১৯৮০ - এভা গ্রিন, ফরাসি চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল।

১৯৮৫ - রণবীর সিং, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

মৃত্যু

১৫৩৫ - থমাস মুর, ইংরেজ আইনজ্ঞ, সমাজবিজ্ঞানী, দার্শনিক, লেখক ও কূটনীতিক। 

১৬১৪ - রাজা মানসিংহ, রাজা ভগবান দাসের পালিত পুত্র। 

১৮৫৪ - জর্জ সায়মন ও'ম, জার্মান পদার্থবিদ।

১৮৯৩ - গি দ্য মোপাসাঁ, ফরাসি কবি, গল্পকার ও ঔপন্যাসিক। 

১৯৪০ - জমিরুদ্দিন আহমদ, হাটহাজারী মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক। 

১৯৬২ - উইলিয়াম ফকনার, সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন সাহিত্যিক।

১৯৭১ - লুইস আর্মস্ট্রং, মার্কিন ট্রাম্পেট বাদক ও জ্যাজ সঙ্গীতশিল্পী।

১৯৭৬ - ঝু দে, চীনের একজন সর্বাধিনায়ক, সেনাপতি, রাজনীতিবিদ, বিপ্লবী এবং চীনের কমিউনিস্ট পার্টির অন্যতম অগ্রদূত।

১৯৮৯ - জানোস কাদার, হাঙ্গেরিয়ান কমিউনিস্ট নেতা

২০০২ - ধীরুভাই অম্বানী, ভারতীয় শিল্পপতি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা। 

২০০২ - জন ফ্রাঙ্কেনহাইমার, মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক। 

২০১৪ - শঙ্করীপ্রসাদ বসু খ্যাতকীর্তি লেখক, সমালোচক, গবেষক ও ছাত্রপ্রিয় অধ্যাপক।

২০১৭ - হরিপদ কাপালী, বাংলাদেশী কৃষক, হরি ধানের উদ্ভাবক। 

২০১৮ - শোকো আসাহরা, জাপানের নতুন ধর্মীয় সংগঠন ওম শিনরিকিও-এর প্রতিষ্ঠাতা। 

২০২০ - এন্ড্রু কিশোর, বাংলাদেশী গায়ক। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ