দর্পণ || ইতিহাস এই দিনে || ৫ জুলাই




পোস্ট বার দেখা হয়েছে

 ঘটনাবলী

৬৬১ - ইমাম হাসান (রা.) মুয়াবিয়া (রা.)’র মধ্যে সন্ধি স্থাপন।

১৬৮৭ - ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজাক নিউটনের লেখা ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা আজকের দিনে প্রকাশিত হয়।

১৮১১ - প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ভেনিজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা পায়।

১৮৪১ - টমাস কুক প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন।

১৯২৪ - ব্রাজিলের সাওপাওলোতে সামরিক অভ্যুত্থান হয়।

১৯৩২ - অলিভিয়েরা সালাজারের পর্তুগালের ক্ষমতা গ্রহণ।

১৯৪৭ - ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।

১৯৪৮ - ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয়।

১৯৫৪ - বিবিসি প্রথম টেলিভিশন সংবাদ বুলেটিন সম্প্রচার করে। প্রথম সংবাদ পাঠক ছিলেন রিচার্ড বেকার।

১৯৬২ - ফ্রান্সের কাছ থেকে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৭৫ - কেচাভার্দের স্বাধীনতা লাভ।

১৯৭৭ - পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারিত করে জিয়াউল হক ক্ষমতা দখল করেন।

১৯৯৪ - ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের সূচনা হয়।

১৯৯৬ - বৃটেনের বিজ্ঞানী ডঃ উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসেবে ভেড়ার শাবক “ডলি” জন্ম নেয়।

২০০২ - ২৩ বছরের শাসক মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট দিদিয়ার রাতসবিকার স্ত্রী-কন্যা এবং শীর্ষ সহযোগীদের নিয়ে দেশ ছেড়ে পলায়ন।

জন্ম

১৮৫৭ - জার্মানীর কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, মার্কসবাদী তাত্ত্বিক এবং ‘নারী অধিকার’ আন্দোলনের বিশিষ্ট নেত্রী ক্লারা জেটকিন। 

১৮৮৬ - জগদীশচন্দ্র গুপ্ত, বাঙালি কথাসাহিত্যিক ও ছোটগল্পকার।

১৮৮৯ - জঁ ককতো, ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা। 

১৮৯১ - জন হাওয়ার্ড নরথ্রপ, মার্কিন রসায়নবিদ ও শিক্ষায়তনিক, নোবেল পুরস্কার বিজয়ী। 

১৯০১ - বীরেন্দ্রনাথ সরকার,প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা। 

১৯২৯ - ক্যাথরিন হেলমন্ড, মার্কিন অভিনেত্রী ও পরিচালক। 

১৯৩৬ - শার্লি নাইট, মার্কিন অভিনেত্রী।

১৯৩৮ - মোহাম্মদ ফরহাদ, বাংলাদেশী রাজনীতিবিদ। 

১৯৪১ - শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হক।

১৯৫০ - মাহমুদুল হাসান, আধ্যাত্মিক ব্যক্তিত্ব

১৯৬২ - যুবায়ের আহমদ আনসারী, ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ

১৯৮২ - আলবের্তো জিলার্দিনো, ইতালীয় ফুটবলার।

মৃত্যু

১৮২৬ - ফরাসি রসায়নবিদ ঝজেফ লুই প্রুস্ত।

১৮২৬ - সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র‌্যাফেলস।

১৯৫৭ - প্রতুলচন্দ্র গঙ্গাপাধ্যায় ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট বিপ্লবী।

১৯৬৫ - বনবিহারী মুখোপাধ্যায়, দরদী চিকিৎসক ও ব্যঙ্গ-সাহিত্যস্রষ্টা।

১৯৬৬ - নোবেলজয়ী হাঙ্গেরীয় রসায়নবিদ জর্জ দ্য হেবেসি।

১৯৬৯ - মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিও ম্যাককার।

১৯৬৯ - জার্মান স্থপতি ভালটার গ্রোপিউস।

১৯৭৯ - টেনিস তারকা এলিজাবেথ রায়ান।

১৯৯৩ - কালী বন্দ্যোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা অভিনেতা।

২০০৭ - শুভেন্দু চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ