Darpan || World Literature Festival || Page -10




পোস্ট বার দেখা হয়েছে

 
On a holiday

Maria Ciobotariu


A child's smile is my flight and peace

Crystalline sweet tingle in my palms descends

Like a beautiful story told one evening

Next to the holy icon and a worship altar.


Lightly tread the ground and infinity is closer

I climb the steps of thought among frail lights

White swirls of dandelion fluff peek into the yolks

What I weave a wreath with the rays of the sun.


I wonder how many times I get spring chills

When the path keeps our footsteps through the grass running

And the mornings are so late in the days of waiting

Among wind hugs on the day of celebration.


In memory of time


At night it spreads its wings over the eggs

Leave behind unintelligible thoughts and flights

Hopes and dreams in smooth mandolin chords

Emotions wasted during the day and tears of longing.


They are memories preserved in the memory of time

In mysterious searches in the eyes, in unquenchable flames

What seeks its fulfillment in the blue light

With the innocence of vibrating thoughts.


I feel your sky-hugging gaze

I feel you in the rays of the sun, in the breezes of the wind

In the dance of leaves and the fragrance of flowers

In the corner of heaven where I hide my gaze.


We are a whole on the steps of destiny

Caught between parallel roads in the smell of distances

Silence springs from every unspoken thought

And the sun rises from the sunset to the east.

***********************

ইতিহাসের ঈর্ষা 

মধুমিতা আদক 


ইতিহাসের যুগ শেষ হয়ে গেছে !

মুছে গেছে পৃথিবীর বুক থেকে-

শক্, তুর্কি, মুঘল, পাঠান বা হূন দল ।

সাম্রাজ্যবাদী ইংরেজ, ফিরিঙ্গী ও-

ফিরেগেছে কালাপানি পার হয়ে ।

ইতিহাসের পতায়, নাম রয়ে গেছে !

আজ সকলেই , সভ্যতার বিবশে !

মুখোশ পড়া মুখ, আঁচল প্রান্তে ঢেকে, 

বাধ্যতায় ফিরেছে, নিজ নিজ দেশে !


সীমান্ত সীমানায়, বপন করেছে হেমলক-

কাঁটাতারের আড়াল, ভীষণ  বিষবৃক্ষ !

ধরিত্রির বেড়াজাল তো দৃশ্যত, চর্মচক্ষেই ;

হৃদয়ের কাঁটার বিষ, রয়ে গেছে অলক্ষেই!


ইতিহাসের যুগ শেষ হয়ে গেছে !

বিশ্বযুদ্ধের দামামা তো, গেছে থেমে ;

শয়ে শয়ে নিরীহের দল, মরমে মরেছে ।

কালো বাজারির, জন্মদাতা একদল-

ইতিহাসের পাতায়, নাম তুলে গেছে !

আজ সাদা কালোর সীমারেখা টা,

ক্ষীণ বড়ই ধুক্'ধুকে, গেলো গেলো প্রাণ !

সমাজ সভ্যতার চাক্'চিক্যে, চমকালো ;

আঁকা চিত্র ,ব্যবহারে তার রং বিলীয়মান।


উঁচু নীচু ভেদাভেদ, কঠোর ভাবে পরিলক্ষিত,

ক্ষয় ধরে যাওয়া, দেহ কাঠামোর ভিতর!

মন রূপ সেই প্রাণ পখিদের, ঝাঁকে ঝাঁকে-

জ্বলে পুড়ে মরার যাতনা, রয়েগেছে অব্যক্ত!


শ্রেষ্ঠ মানব, যেন আস্ত অমানবিকতার ক্রীতদাস !

ইতিহাসের প্রতিশোধ, সার্থপরতা,হিংসা,দ্বেষ!

পৃথিবীর প্রাণ ভুলেছে একতা, সার্থত্যাগের বাণী ;

ভেঙ্গে যাচ্ছে যত স্বপ্ন, স্বামীজিদের,নেতাজিদের,

সস্তায় কেনা বেচা, ফুটপাতে শহীদদের জীবনি !!

***********************

Andromeda nebula

Susmita chakravarty


The Milky way and

My dreamy night ,

The starry dark cover on the earth,

I dream for that velvet

Night,

The sequined sky 

Calls me to stay awake.

I the solitary soul 

walk endlessly under the 

Dark sky, alone and alone.

I watch the Milky way

I look for you 

My Andromeda nebula,

I want to get you within my sight.

************************

একটি জীবন ভালোবেসে

দেবার্ঘ্য ভট্টাচার্য্য


অতঃপর চোখ বুজে মাথা রাখি কোলে।

একখানি নরম স্পর্শ এসে 

ঢেকে দেয় দৈনিক ক্ষতগুলো।

কথা হয়।

চোখ বুজে অনুভব করি

প্রতিটি বাক্য, শব্দ, 

কী ভীষণ পেলব! 

মেপে রাখি,

প্রতিটি ধ্বনিতে কতখানি গভীরতা রয়ে গেল।

যাবতীয় যত রূঢ়তা মুছে যায়।‌

শুধু এইটুকু! 

শুধু এইটুকু শান্তির খোঁজে বারবার ফিরে আসি। 

কাছে পেতে পেতে ভুলে যেতে ইচ্ছে হয়,

আসলে এসবই মরীচিকার মতো।

একখানি নরম স্পর্শ আমাকে ভুলিয়ে দেয়;

আজীবন দুহাতে আমি যা ‌কিছু জমিয়ে রেখেছি

সবকিছু বালি হয়ে ঝরে গেছে অচিরেই।

এখন এই হিসেব নিকেষ তোলা থাক!

শুধু জানি, এখনো মেঘ করলে 

হয়তো স্বপ্নেই,

====

 আর কতদিন

অজয় চক্রবর্তী


ভাটার টানে দাঁড় বেড়ে চলেছি যে নৌকোটার,

দমকা বাতাসে যখন তখন ভেঙে যেতে পারে।

তবুও অজানা গন্তব্যে বেয়েই চলেছি,

জানিনা শেষ কোথায়?


এখানে শুধু বেঁচে থাকা আছে,

জীবন নেই, প্রাণ নেই, আছে শুধু অভ্যাসের দাসত্ব ।


বুকের ভেতর গলিত লাভা,

অথচ ঠোঁটের কোণে মৃদু হাসি।

মাঝে মাঝে সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করে,

কিন্তু সব ইচ্ছেরা তো মূল্য পায়না।


এখানে প্রেম নেই, ভালো লাগা নেই,

ভালোবাসা তো দূর অস্ত।

অথচ গাভীর জাবনা কাটার মতই

বয়ে চলেছে সময়।


অবিশ্বাস আর মিথ্যে ভালোবাসায়

সাজানো তাসের ঘর।

অজানা, অচেনা গন্তব্যে দাঁড় বেয়ে যেতে যেতে বড় ক্লান্ত, বড় শ্রান্ত আমি।

ধৈর্যের বাঁধ শুধু ভেঙে পড়ার প্রতীক্ষায়।


জীবনের কাছে মুক্তি চেয়েছি বারবার,

ভালোবাসাকে বিদায় জানিয়েছি চিরতরে।

প্রেমকে ভেঙে দুমড়িয়ে,মুচড়িয়ে করেছি খান খান।

শুধু অস্তিত্ব নিয়ে টিকে আছি।


বিশ্বাস পরিপূর্ণতা লাভ করেছে অবিশ্বাসে।

জীবন তো টিকে আছে শুধু নিঃশ্বাসে আর প্রশ্বাসে।

জানিনা আর কতদিন?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ