দর্পণ || আজকের এই দিনে || ২৩ জুন




পোস্ট বার দেখা হয়েছে

 ঘটনাবলী

০৯৩০ - পৃথিবীর প্রাচীনতম সংসদ আইনল্যান্ড সংসদ যাত্রা শুরু করে।

১৫৩৬ - জেনেভায় ফ্রান্সের প্রোটেস্টেন্ট ধর্মতত্ত্ব বিশারদ জন কেলভিন সংস্কার আন্দোলন শুরু করেন।

১৭২৪ - রাশিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

১৭৫৭ - ঐতিহাসিক পলাশীর যুদ্ধ শুরু এবং ঐ যুদ্ধে স্বাধীন বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন।

১৮৬০ - উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘মনোহর’ প্রকাশিত হয়।

১৯২৬ - নাট্যকার শিশিরকুমার ভাদুড়ী নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন।

১৯৩৪ - সাত সপ্তাহ সীমান্ত যুদ্ধের পর সৌদি আরব ও পরাজিত ইয়েমেনের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৩৯ - ফ্রান্স, সিরিয়ার ইসকেনদেরুন বন্দরকে তুরস্কের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হয়।

১৯৪১ - সোভিয়েত লাল ফৌজ জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধ শুরু করে।

১৯৪৯ - মওলানা ভাসানীর নেতৃত্বে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।

১৯৪৯ - হার্ভার্ড মেডিক্যাল স্কুল থেকে ১২ নারী গ্র্যাজুয়েশন লাভ করেন।

১৯৫০ - সুইস পার্লামেন্ট নারীর ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে ভোট দেয়।

১৯৬৫ - কর্নেল জমাল আবেদেল নাসের মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৭৮ -

অতীশ দীপঙ্করের দেহভস্ম চীন থেকে ঢাকায় আনা হয়।

সন্দীপ দত্তের উদ্যোগে কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।

১৯৮০ - ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনার নিহত হন।

১৯৮৫ - টরেন্টো থেকে বোম্বে যাবার পথে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ আটলান্টিক সাগরে বিধ্বস্ত হয়। এ সময় ৩২৯ যাত্রীর সবাই নিহত হয়।

১৯৮৯ - ১৪ বছর গৃহযুদ্ধের পর আঙ্গোলায় যুদ্ধ বিরতি হয়।

১৯৯৪ - ২০ বছর পর দক্ষিণ আফ্রিকা পুনরায় জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৯৬ - শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে।

১৯৯৮ - পৃথিবীর ১১তম ও বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয়।

জন্ম

০০৪৭ - কায়েসারিওন, মিশরের রাজা।

১৬১৬ - শাহ সুজা, বাংলার সুবাদার মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে।

১৬৬৮ - গিয়াম্বাটিস্টা ভিকো, ইতালীয় আইনজ্ঞ, ঐতিহাসিক ও দার্শনিক।

১৭৬৩ - জোসেফিন, ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপোর্টের স্ত্রী।

১৮২৪ - কার্ল রেইনেকে, জার্মান পিয়ানোবাদক ও সুরকার।

১৮৫৪ - স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভারতের যশস্বী বাঙালি শিল্পপতি ও সুদক্ষ ইঞ্জিনিয়ার।

১৮৬৭ - হরিচরণ বন্দ্যোপাধ্যায়, শান্তিনিকেতনের অধ্যাপক ও ‘বঙ্গীয় শব্দকোষ’অভিধানের সংকলক।

১৮৮৯ - আনা আখমাতোভা, খ্যাতনামা রুশ কবি। 

১৮৯৪ - অষ্টম এডওয়ার্ড, যুক্তরাজ্য রাজা।

১৯০৪ - কুইন্টিন ম্যাকমিলান, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। 

১৯০৭ - জেমস মীড, ব্রিটিশ অর্থনীতিবিদ। 

১৯১২ - অ্যালান টুরিং, ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ।

১৯১৬ - লেন হাটন, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও দল নির্বাচক। 

১৯২২ - সফিউদ্দিন আহমেদ, বাংলাদেশী প্রখ্যাত চিত্রশিল্পী।

১৯২৭ - বব ফসে, মার্কিন পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। 

১৯৩৬ -

পি. কে. ব্যানার্জি নামে সুপরিচিত ভারতীয় ফুটবলার ও প্রশিক্ষক প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়। 

সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশী লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক।

১৯৩৭ - মারটি্ আহটিসারি, নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ রাজনীতিবিদ ও ফিনল্যান্ড এর ১০তম প্রেসিডেন্ট।

১৯৪০ - মাইক শ্রিম্পটন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও কোচ।

১৯৪৮ - নবারুণ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি কবি ও কথাসাহিত্যিক। 

১৯৫১ - রাজ বাব্বর, ভারতীয় অভিনেতা এবং রাজনীতিবিদ।

১৯৫৭ - ডেভিড হটন, জিম্বাবুয়ের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৫৭ - ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড, মার্কিন অভিনেত্রী।

১৯৬৪ - জস্ ওহেডন, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৭২ - জিনেদিন জিদান, সাবেক ফরাসি ফুটবল খেলোয়াড়।

১৯৭৬ - প্যাট্রিক ভিয়েরা, ফরাসি পেশাদার ফুটবল ম্যানেজার এবং প্রাক্তন ফুটবল খেলোয়াড়।

১৯৮০ - রামনরেশ সারওয়ান, ওয়েস্ট ইন্ডিজের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮০ - ফ্রান্সেসকা সচিয়ানোনে, ইতালীয় টেনিস খেলোয়াড়।

১৯৮০ - জেসিকা টেলর, ইংরেজ মডেল ও গায়িকা।

১৯৮৪ - ডুফি, ওয়েলশ গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।

মৃত্যু

০০৭৯ - ভেস্পাসিয়ান, রোমান সম্রাট।

১৮০৬ - মাথুরিন জ্যাকে জাকুইয়েস বরিসন, ফরাসি প্রাণিবিজ্ঞানী ও দার্শনিক।

১৮৩৬ - জেমস মিল, স্কটিশ ইতিহাসবেত্তা, অর্থনীতিবিদ, রাজনৈতিক তাত্ত্বিক ও দার্শনিক। 

১৮৯১ - উইলহেম এডুয়ার্ড ওয়েবার, জার্মান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।

১৯১৪ - ভক্তিবিনোদ ঠাকুর, ভারতের বৈষ্ণবধর্মের সাধক, ধর্ম গুরু, দার্শনিক।

১৯৫৩ - ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারতীয় পণ্ডিত ও হিন্দু জাতীয়তাবাদী নেতা রাজনৈতিক দল ভারতীয় জন সংঘ (বর্তমানে ভারতীয় জনতা পার্টি) প্রতিষ্ঠাতা। 

১৯৫৯ - বরিস ভিয়ান, ফরাসি লেখক, কবি ও নাট্যকার।

১৯৮০ - সঞ্জয় গান্ধী, ভারতের রাজনীতিবিদ এবং ইন্দিরা গান্ধীর পুত্র। 

১৯৯০ - হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ভারতীয় কবি অভিনেতা ও রাজনীতিবিদ।

১৯৯৫ - জোনাস এডওয়ার্ড সল্ক, মার্কিন মেডিকেল গবেষক এবং ভাইরাসবিদ। 

১৯৯৬ - রে লিন্ডওয়াল, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। 

২০১১ - পিটার ফক, মার্কিন অভিনেতা। 

২০১৩ - রিচার্ড মাথেসন, আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ