দর্পণ || ইতিহাসের এই দিনে || ২৪ জুন




পোস্ট বার দেখা হয়েছে

 

ঘটনাবলী

২০৭ - রোমান্সরা গাইস ফ্লামিনিয়াস পরিচালনায় ওত পেতে থাকে এবং পরাজিত হয় হানিবাল কর্তৃক লেইক ত্রিসিমিনি যুদ্ধে।

৬৫৬ - খলিফা হযরত ওসমান (রা.)’র হত্যাকাণ্ডের পর হযরত আলী (রা.) চতুর্থ খলিফা নির্বাচিত।

১৭৬৩ - ব্রিটিশ সৈন্যরা মুর্শিদাবাদ দখল করে মীর জাফরকে বাংলার নবাব নিযুক্ত করে।

১৭৯৩ - ফ্রান্সে প্রথম গণতান্ত্রিক সংবিধান গৃহীত হয়।

১৮১২ - ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ৩ লাখ ৫০ হাজার সৈন্য’র এক বিশাল বাহিনী নিয়ে যার শাসিত রাশিয়ায় হামলা করেন।

১৮৫৯ - সোলফেরিনোর যুদ্ধে ফরাসিরা অস্ট্রিয়দের পরাজিত করে।

১৮৭০ - অস্ট্রেলীয় কবি অ্যাডাম গর্ডন আত্মহত্যা করে।

১৮৯৪ - লিওনে ইতালীয় দুষ্কৃতকারী কর্তৃক ফ্রান্সের প্রেসিডেন্ট সাদি কারনট খুন।

১৯১৮ - কানাডায় প্রথম এয়ার মেইল সার্ভিস শুরু হয়- মনট্রিল থেকে টরন্টো।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উপলক্ষে সোভিয়েত ইউনিয়নে বিজয় উৎসব হয়।

১৯৪৮ - সাবেক সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বার্লিন অবরোধ শুরু হয়।

১৯৭৫ - মোজাম্বিকের স্বাধীনতা লাভ।

১৯৭৬ - উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম পুনরেকত্রীকরণ হয়।

১৯৭৮ - ইয়েমেনে এক কূটনীতিকের ব্রিফকেসে পাতা বোমা বিস্ফোরণে প্রেসিডেন্ট আহমদ হুসেইন ঘাশামি নিহত।

১৯৮৮ - ইরাকের আগ্রাসী বাহিনীর জঙ্গীবিমান মাজনুন দ্বীপে মোতায়েন ইরানি সেনাদের ওপর রাসায়নিক বোমা বর্ষণ করে।

১৯৯২ - ইসরাইলে নির্বাচনে লেবার পার্টির কাছে কট্টরপন্থি লিকুদ পার্টি পরাজিত।

১৯৯৪ - যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথ মহাশূন্য স্টেশন স্থাপন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে।

২০০২ - আফ্রিকার ইতিহাসে সবচেয়ে ভয়ংকর রেল দুর্ঘটনা ঘটে তাঞ্জানিয়ায়। ২৮১ জন মারা যায়।

২০১০ - জুলিয়া গিলার্ড অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

জন্ম

১৫৯১ - প্রথম মুস্তাফা, অটোম্যান সাম্রাজ্যের সুলতান ছিলেন। 

১৮১৯ - রাজেন্দ্র মল্লিক, শিল্পপ্রেমী লোকহিতৈষী, কলকাতার মার্বেল প্যালেস প্রতিষ্ঠাতা। 

১৮৬৯ - ব্রিটিশ বিরোধী মুক্তিযোদ্ধা শহীদ দামোদর হরি চাপেকার। 

১৮৭৬ - খান বাহাদুর আবদুল মোমেন, বেঙ্গল সিভিল সার্ভিসের সদস্য, সার্ভে এন্ড সেটেলমেন্ট অপারেশনের অফিসার।

১৮৮৩ - ভিক্টর ফ্রান্সিস হেস, অস্ট্রীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। 

১৮৯৭ - পণ্ডিত ওমকারনাথ ঠাকুর, ভারতীয় সংগীত শিক্ষক, সঙ্গীতজ্ঞ ও গোয়ালিয়র ঘরানার হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। 

১৯০০ - উইলহেম কাউয়ার, জার্মান গণিতবিদ ও বিজ্ঞানী ছিলেন। 

১৯০৮ - গুরু গোপীনাথ, সঙ্গীত-নাটক আকাদেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কথাকলি নৃত্যশিল্পী ও অভিনেতা। 

১৯১৫ - ফ্রেড হয়েল, ইংরেজ জ্যোতির্বিদ ও গণিতবিদ। 

১৯২৭ - মার্টিন লুইস পার্ল, মার্কিন পদার্থবিজ্ঞানী। 

১৯৪১ - গ্রাহাম ম্যাকেঞ্জি, অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।

১৯৪২ - এদুয়ার্দো ফ্রেই রুইস-তাগ্‌লে, চিলির রাষ্ট্রপতি।

১৯৪২ - বশিরুল হক, বাংলাদেশী স্থপতি।

১৯৪৩ - অনিতা দেসাই(মজুমদার), ভারতীয় ঔপন্যাসিক ও এম.আই.টি.র অধ্যাপক।

১৯৫০ - আবিদ আনোয়ার, বাংলাদেশী কবি, প্রাবন্ধিক, গল্পকার, গীতিকার, ও মুক্তিযোদ্ধা।

১৯৫৩ - উইলিয়াম এসকো মোয়ের্নার, মার্কিন ভৌত রসায়নবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৬১ - ইয়ান গ্লেন, স্কটিশ অভিনেতা।

১৯৬৭ - র‌্যানমোর মার্টিনেজ, শ্রীলঙ্কান প্রথম শ্রেণীর ক্রিকেটার।

১৯৭৬ - ইংলিশ লেখক লুইস লিমেন।

১৯৮৪ - জোয়ানা ওয়েলিন, সুইডেনে জন্মগ্রহণকারী জার্মান হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়।

১৯৮৫ - ভার্নন ফিল্যান্ডার, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮৬ - স্টুয়ার্ট ব্রড, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮৭ - লিওনেল মেসি, আর্জেন্টিনীয় ফুটবলার৷

১৯৮৮ - মিকা রিচার্ডস, ইংলিশ ফুটবলার।

মৃত্যু

১৯০৭ - আইরিশ পদার্থবিদ লর্ড উইলিয়াম টমসন কেলভি।

১৯০৮ - গ্রোভার ক্লিভল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম এবং ২৪তম রাষ্ট্রপতি। 

১৯৭৮ - ফ্রান্সের লেখক রবার্ট চারাস।

১৯৮০ -ভারতরত্ন বরাহগিরি ভেঙ্কট গিরি,ভারতের চতুর্থ রাষ্ট্রপতি।

১৯৮১ - আব্দুল মতিন চৌধুরী, বাংলাদেশী শিক্ষাবিদ, পদার্থবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য।

১৯৮৫ - চারুচন্দ্র ভাণ্ডারী, প্রবীণ গান্ধীবাদী ও সর্বোদয় নেতা।

১৯৮৬ - ইংরেজ ঔপন্যাসিক ও ঐতিহাসিক রেক্স ওয়ার্নার।

১৯৮৭ - জ্যাকি গ্লিসন, মার্কিন কৌতুকাভিনেতা, অভিনেতা, লেখক, সুরকার ও সঙ্গীত নির্দেশক। 

১৯৮৭ - হাইঞ্জ জনসন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। 

২০০৮ - লিওনিদ হারউইচ, পোলীয়-মার্কিন অর্থনীতিবিদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ