দর্পণ || আজকের এই দিনে || ২৫ জুন




পোস্ট বার দেখা হয়েছে

 ঘটনাবলী

১৫২৯ - বঙ্গ বিজয়ের পর মোগল সম্রাট বাবর আগ্রা প্রত্যাবর্তন করেন।

১৮৯১ - ভারতীয় সংবাদপত্রের ওপর ব্রিটিশরাজ সেন্সর আরোপ করেন।

১৯৩২ - ভারত ও ইংল্যান্ডের মধ্যে সর্বপ্রথম টেস্ট ক্রিকেট খেলা শুরু হয়।

১৯৩৫ - সোভিয়েত ইউনিয়ন ও কলম্বিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

১৯৫০ - উত্তর কোরিয়ার সেনাবাহিনী দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে কোরিয়ায় যুদ্ধ শুরু হয়।

১৯৭৫ - সারা ভারতে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তৃতীয় বারের জরুরি অবস্থা জারি করা হয়। (২৫ জুন,১৯৭৫ হতে ২১ মার্চ ১৯৭৭)

১৯৭৫ - পর্তুগালের কাছ থেকে মোজাম্বিকের স্বাধীনতা লাভ।

১৯৭৮ - নেদারল্যান্ডকে হারিয়ে (৩-১) আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবলে জয়ী হয়।

১৯৮৩ - কপিল দেবের অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল ৪৩ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জয় করে।

১৯৯১ - ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া যুগোস্লাভিয়া থেকে বের হয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৯৩ - তুরস্কে প্রথম নারী প্রধানমন্ত্রী তানুস সিলার জোটের সরকার গঠন।

১৯৯৫ - পুত্র শেখ হামাদ কর্তৃক কাতারের আমির শেখ খলিফা উৎখাত।

২০১৪ - পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা ভেঙ্গে আলিপুরদুয়ার জেলা তৈরি করা হয়।

২০২২ - বাংলাদেশের সর্ববৃহৎ সেতু (পদ্মা সেতু) চলাচলের জন্য খুলে দেয়া হয়।

জন্ম

১৭৯৬ - রাশিয়ার জার প্রথম নিকোলাস।

১৭৯৯ - স্কটিশ উদ্ভিদবিজ্ঞানী ডেভিড ডগলাস।

১৮৫২ - অ্যান্টনি গাউদি, রেউস হতে আগত একজন স্প্যানিশ কাতালান স্থপতি ছিলেন। 

১৮৬৪ - ভালটার নের্ন্‌স্ট, একজন জার্মান রসায়নবিদ ছিলেন। 

১৮৯৪ - হের্মান ওবের্ট, রোমানিয়ান বংশোদ্ভূত জার্মান পদার্থবিজ্ঞানী। 

১৯০০ - জর্জিয়া হেল, একজন মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী। 

১৯০০ - লর্ড লুই মাউন্টব্যাটেন, ব্রিটিশ নৌ বাহিনী অফিসার ও রানী দ্বিতীয় এলিজাবেথ-এর স্বামী প্রিন্স ফিলিপের মামা। 

১৯০৩ - জর্জ অর্‌ওয়েল, এক কালোত্তীর্ণ ইংরেজ সাহিত্যিক।

১৯০৭ - ইয়োহানেস হান্স ডানিয়েল ইয়েনসেন, জার্মান পদার্থবিজ্ঞানী। 

১৯০৮ - সুচেতা কৃপালনী ভারতের স্বাধীনতা সংগ্রামী ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

১৯১১ - উইলিয়াম এইচ. স্টেইন, মার্কিন প্রাণরসায়নবিদ। 

১৯১৩ - আফ্রিকান-ফরাসি কবি এমে সেজেয়ার।

১৯১৮ - পি. এইচ. নিউবি, ইংরেজ ঔপন্যাসিক ও বিবিসির ব্যবস্থাপনা পরিচালক। 

১৯২৪ -

ভারতীয় সঙ্গীত পরিচালক মদন মোহন কোহলি। 

সিডনি লুমেট, একাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক। 

১৯২৮ - আলেক্সেই আলেক্সেভিচ আব্রিকোসোভ, একজন সোভিয়েত এবং রাশিয়ান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। 

১৯৩১ - বিশ্বনাথ প্রতাপ সিং, একজন ভারতীয় রাজনীতিবিদ এবং অষ্টম প্রধানমন্ত্রী। 

১৯৩৪ - দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সংবাদ পাঠক আবৃত্তিকার ও বাচিকশিল্পী।

১৯৩৬ - ইউসুফ হাবিবি, ইন্দোনেশিয়ার প্রকৌশলী ও বিশিষ্ট রাজনীতিবিদ। 

১৯৫৩ - ইয়ান ডেভিস, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৫৫ - ভিক মার্কস, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

১৯৬১ - রিকি জারভেজ, ইংরেজ স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা, অভিনেতা, লেখক, পরিচালক, প্রযোজক ও সঙ্গীতজ্ঞ।

১৯৬৩ - ইয়ান মার্টেল, বুকার পুরস্কার বিজয়ী একজন কানাডীয় সাহিত্যিক।

১৯৬৩ - জর্জ মাইকেল, ইংরেজ পপ গায়ক, সুরকার, গীতিকার, রেকর্ড প্রযোজক এবং সমাজ সেবক ছিলেন। 

১৯৬৪ - ফিল এমরি, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৭৪ - বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর।

১৯৭৫ - ভ্লাদিমির ক্রামনিক, বিখ্যাত রুশ দাবাড়ু ও গ্র্যান্ডমাস্টার।

২০০৬ - ম্যাককেনা গ্রেস, মার্কিন কিশোরী অভিনেত্রী।

মৃত্যু

১৮৪২ - সিসমন্দি, সুইস অর্থনীতিবিদ ও লেখক। 

১৯১৬ - টমাস এয়াকিনস, মার্কিন বাস্তবতাবাদী চিত্রশিল্পী, চিত্রগ্রাহক, ভাস্কর ও চারুকলা শিক্ষক।

১৯২২ - সত্যেন্দ্রনাথ দত্ত, বাঙালি কবি ও ছড়াকার। 

১৯৩৩ - জগদানন্দ রায়, ঊনবিংশ শতাব্দীর বাঙালি কল্পকাহিনী লেখক।

১৯৩৮ - নিকোলাই ত্রুবেৎস্‌কোয়, রুশ ভাষাবিজ্ঞানী।

১৯৪৪ - নওয়াব বাহাদুর ইয়ার জঙ্গ।

১৯৬০ - সুধীন্দ্রনাথ দত্ত, বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি। 

১৯৭৭ - ওলেভ ব্যাডেন পাওয়েল, ব্রিটিশ স্কাউটিং এবং গার্ল গাইডসের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের সহধর্মিনী। 

১৯৮৪ - মিশেল ফুকো, ফরাসি দার্শনিক। 

১৯৯৫ - আর্নেস্ট ওয়াল্টন, আইরিশ পদার্থবিজ্ঞানী। 

২০০৬ - বাসন্তী দুলাল নাগচৌধুরী,ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী,ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ও পারমাণবিক পদার্থবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ।

২০০৯ - মাইকেল জ্যাকসন, মার্কিন সঙ্গীত শিল্পী ও সঙ্গীত ব্যবসায়ী।

২০২০ - নিমাই ভট্টাচার্য, ভারতীয় বাঙালি লেখক ও সাংবাদিক। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ