দর্পণ || গীতিকাব্য ~ স্বপন শাহ্ শ্যামলাপুরী




পোস্ট বার দেখা হয়েছে

সাংগঠনিক গান 

 


ধর্ম বর্ণ নির্বিশেষে, মানুষে মানুষে গড়তে ভ্রাতৃত্বের বন্ধন।।

ভোরের আলো সাহিত্য পরিষদ, হয়েছে সৃজন, হয়েছে সৃজন।।


আমাদের সভ্যতা কৃষ্টি সংস্কৃতি, অসভ্যতা বর্বরতা থেকে দিবে নিষ্কৃতি।। 

সাহিত্য চর্চায় আনবো মুক্তি।। থাকবেনা জুলুম শাষণ শোষণ।


ভোরের আলো সাহিত্য পরিষদের মূলমন্ত্র, মানুষে মানুষে গড়বো ভ্রাতৃত্ব।। 

মিথ্যা নয় কথা সত্য।। গড়িতে চাই মোরা সুন্দর জীবন।।


প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদিকা রহিমা বেগম।।

করেছে এই সুন্দর আয়োজন।। কলুষমুক্ত হউক মানুষের মন।


এসো অসভ্যতা বর্বরতা পরিহার করি, হিংসা অহংকার মুক্ত সমাজ গড়ি।

কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী।। একে অন্যের হয়ে যাই আপন।

=====

 নবী করীম সঃ এর শানে গান 


উম্মতের কান্ডার গো নবী, উম্মতের কান্ডার।।

হাসরও মিজানের কালে, হাসরও মিজানের কালে। 

করিবেন উদ্ধার গো নবী, করিবেন উদ্ধার।। 


ইয়া হাবলী উম্মতি বলে, কান্দেন নবী সর্বদায়।।

মদীনাতে গেলে পরে, নবীর কান্দন শোনা যায়।।

আয়কে যাবি নবীর রওজায়।। পাইতে নবীজির দিদার। 


আউয়ালে আখেরে গো নবী, নবী জাহেরে বাতিন।।

জিন্দা নবী নুরের নবী, নবী হায়াতুন মুরছালীন।।

প্রচারিলেন ইসলামী দ্বীন।।  এই জগতের মাঝার।


নিজে আল্লায় দুরূদ পড়েন, দোস্ত মুহাম্মদের নামে।।

আল্লায় নিজে অস্থির থাকেন, নুর নবীজির প্রেমে।।

আল্লায় নবীর এস্কের টানে।। মেরাজে দিছেন দিদার।


আল্লাহর দোস্ত হয় আহম্মদ, মুহাম্মদ রুপ প্রকাশ।। 

কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, নবীর নুরে সব প্রকাশ।।

জাগাও প্রেম ভক্তি বিশ্বাস।। ওরে হৃদয়ে সবার।

====

 রাধা কৃষ্ণের প্রেম লীলার গান 


শোনো গো রাই বিনোদিনী, কেনো বলো কানছো তুমি,

কালায় বুঝি করছে ছলনা,,,,মনে তোমার তাইতো যন্ত্রণা।। 


বাজায় বাঁশি বসে কদম ছায়, সকাল দুপুর বিকালও সন্ধায়।।

রাই রাই করে ডাকে গো তোমায়।। সে যে কোনো বারণ মানেনা।


কখন বসে কদম্ব তলে, কখন বসে তমালের ডালে।।

কখনো নামে যমুনার জলে।। কালায় তোমার মন বুঝেনা।


নিধুবনে করে রাশ লীলা, রাধার মনে বাড়ায় যে জ্বালা।।

বড়ই নিঠুর হয় শ্যাম কালা।। বিনোদিনীর কুল রাখেনা।


লোকে শুনে মন্দ যে বলে, ভাসো তুমি নয়নের জলে।।

স্বপন শাহ্ শ্যামলাপুরী যে বলে।। এ জ্বালা তো আর সহেনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ