দর্পণ || কবি জাভেদ আখতার ( JAVED AKHTAR) || অনুবাদ ~ দেবাশীষ ভট্টাচার্য্য || পর্ব -২




পোস্ট বার দেখা হয়েছে

কী রহস্য জানিনা


ঠোঁটে লেগে থাকে যে কথা বাইরে আসেনি,

চোখের কোণায় উঁকি দ্যায়

কখনও তোমার কাছে, কখনও আমার কাছে

প্রত্যাশা করে কিছু,

যাকে জড়িয়ে থাকে ঠোঁট পর্যন্ত

শব্দের কাঁধে হাত রেখে জাহির করে

এই কথা

কেবলমাত্র অনুভূতি থেকে অনুভূতি পর্যন্ত

বাতাসে ভেসে চলা সুগন্ধির মতো ,

সুগন্ধের শব্দ যাই হোক না কেনো

যার ঠিকানা তোমারও জানা

যে খবর আমিও রেখেছি

যা লোকানো যায়না কখনোই

জানিনা এটা কেমন গোপনীয়তা। 

====

সুতরাং তুমি বেঁচে আছো


মনের ভিতরে নিজস্ব হতাশা বহন করে চলেছো, 

সুতরাং তুমি বেঁচে আছো !

দুচোখে স্বপ্নের আলো নিয়ে চলেছো

সুতরাং তুমি বেঁচে আছো !

বাতাসের বহমনতার মতো স্বাধীন থাকতে শেখো

নদীর মতো ঢেউয়ে বয়ে যেতে শেখো

সব মুহূর্ত ছুঁয়ে দেখো, বাড়াও দুহাত 

প্রত্যেক মুহূর্তে এক নতুন পরিবেশ দ্যাখো

চোখে বিস্ময় নিয়ে চলেছো

সুতরাং তুমি বেঁচে আছো !

সমগ্র হতাশা বুকে বহন করে চলেছো 

সুতরাং তুমি বেঁচে আছো!

=====
ব্যথা আপন হলে, অপরিচিত কে


ব্যথা আপন হলে, অপরিচিত কে
কে শোনে, কে শোনায়

কে বলে যায় পুরানো সব কথা
শোক সবে ঘুমিয়েছে কে জাগায় 

যে নিজস্ব, সে কী সত্যি নিজস্ব
কে কষ্ট পায়, কে চেষ্টা করে

ভুলে যাওয়ায় প্রকৃত সুখ
কিন্তু সেই মানুষটিকে ভুলতে সহযোগিতা করবে কে

আজ আবার মন বড়ো উদাস
কার কথা মনে পড়ছে বারেবারে ।

______

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. দেবাশীষ'দার অনুবাদের বদৌলতে জাবেদ আখতারের মতো গুণী মানুষদের কবিতা পড়ার সুযোগ হয়েছে। অনেক অনেক ভালোবাসা দাদা।

    উত্তরমুছুন