দর্পণ || কবিতা গুচ্ছ ~ সুশান্ত সেন




পোস্ট বার দেখা হয়েছে

১. জানালা


জানলার কাছে বসে থেকো না
নজর লেগে যাবে
তখন সামলাতে পারবে না নিজেকে
কখন যে রাস্তায় বেরিয়ে পড়বে
জানতেই পারবে না।


২.প্রাণ

প্রাণ আছে যতক্ষণ থাকে ততক্ষণ
চলে গেলে
সারাদিন ছিপ ফেলে বসে থাকলেও
আর ধরতে পারবে না 
তাই চেপে ধরে রাখো
যতক্ষণ পার ।

৩. শাক

শাক কয় প্রকার ও কি কি 
এইরূপ এক বিদঘুটে প্রশ্ন শুনে
আত্ম সমীক্ষায় রত হলাম।
শাক - বেচা - বুড়ি যখন হেসে বললো -
ঘলঞ্চে শাক চেন না !
তখন বেবাক লজ্জায় পড়ে গেলাম।
ভেবে দেখলে বাংলার মাটি
বাংলার ফুল ও ফল
বাংলার পাখি ইত্যাদি
অনেক কিছুই চিনি না।
তাদের নাম ধাম কোনো কিছুই 
বিশদে জানি না ।
জিজ্ঞাসা করলে বলতেও 
পারবো না।
আত্ম সমীক্ষা চলতেই থাকলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ