পোস্ট বার দেখা হয়েছে
দেবাশীষ ভট্টাচার্য্য
লিমেরিক গুচ্ছ
সকাল
বিনম্র হয়ে থাকি কিংবা মোহময়
আমার জানালায় সৃষ্টির সকাল হয়।
নিয়মিত যদি বাড়ে বলিরেখা ,
বার্ধক্যের যদিও পাই দ্যাখা।
সকাল বলে ডেকে - নেই সংশয়।
=======
লিমেরিক
জটিল ভাষায় আক্রমণে আক্ষেপ দাও মন ঢালা,
সেই সুযোগে যন্ত্রণারা ছন্নছাড়া দিল খোলা!
মাছির কি রাত ,দিনের খবর -
উড়তে গিয়ে দেখছে জবর।
বিষাদ ছুঁয়ে প্রাণের চোখে আকাশ দ্যাখে সেই জ্বালা।
====
পথিক
আকাশ বুঝি শব্দ করে - যায় আসে তাই বর্ষা সাজে,
রাত ঘনিয়ে আসলো এবার, মিশ'ছি কাজে।
মন ছুটেছে প্রবল টানে -
কোথায় দিশা? কোন গহীনে?
ভাবছি বসে অলস শরীর - ভাবছি কি 'যে!
=====
ঝর্ণা
এমনই কঠিন দিনে আতঙ্ক ভাবনা -
বাকি আছে গড়ে ওঠা , নষ্টামি সব না,
পথচলা নিজগুণে,
সময় শব্দ চেনে ;
লড়াই আনবে জানি খুশীময় ঝর্ণা ।
====
ভালোবাসার পরিচয়
ভালোবাসার রঙমশালে দূরত্বদের পাঁজর জ্বলে,
মন খারাপের হিসেব বাবদ , ভাবনা ভাসে চোখের জলে,
তোমায় ঘিরে স্বপ্ন দেখি -
দিন কাটানোর সুযোগ বাকি ;
তবুও আকাশ মেঘলা হলে, ঝগড়া চলে জানলা খুলে।

0 মন্তব্যসমূহ