পোস্ট বার দেখা হয়েছে
সিদ্ধার্থ সিংহ
১
মেয়ের ছিল চটক
খোলা থাকত ফটক
এটা আসত
সেটা আসত
জুটল না আর ঘটক।
২
দশ জোড়া হাতি ছিল, ষাটখানা ঘোড়া
জমিদার বাড়ি ওটা , আজ ভাঙাচোরা
ব্যাঙ ও বাদুড় থাকে
সাপখোপ ঝাঁকে ঝাঁকে
খুঁড়লেই, কঙ্কাল গয়নায় মোড়া।
====
প্রণতি মণ্ডল
লিমেরিক -১
কবির অপমৃত্যু
লক্ষ কবির ভিড়ে আমি একটি কালোজিরে
কাব্যে সাঁতার দেবো কি ছাই, ঠায় দাঁড়িয়ে তীরে।
পাঠক হলাম শেষে
কমেন্ট লিখি হেসে
বুঝবে লোকে কাচ ভেবে যে ছুঁড়েছে এক হীরে।
লিমেরিক -২
ঘটকের ঘটক চাই
ঘটকালিতে স্বনাম ধন্য দেশ-বিদেশে নাম
বিয়ে ভাঙার কাঠগড়াতেও আছে আমার দাম।
লক্ষ বিয়ে দিতে গিয়ে
হলো না আর নিজের বিয়ে
করবো বিয়ে ঘটক খুঁজে ঘামছি নিশি যাম।

0 মন্তব্যসমূহ