সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতা || ভাষান্তর ~ সায়ন্তিকা ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে

অপু'র জন্মদিনে


সৌমিত্র চট্টোপাধ্যায় ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের ১৫ নভেম্বর কোভিড-১৯ মহামারীতে মৃত্যুবরণ করেন।


সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। ১৯৫৯ খ্রিষ্টাব্দে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন। পরবর্তীকালে তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন। সিনেমা ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা, এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন।


অভিনয়ের বাইরে সৌমিত্র চট্টোপাধ্যায় নাটক ও কবিতা লিখেছেন এবং নাটক পরিচালনা করেছেন।


**************

সহচরী 


আমি যা যা ক’রে সুখ-পাই

যা যা ঘটলে আমি আনন্দ পাই

সেসব স্বীকার করেও আমি সুখ পাই

আমি আনন্দিত বলতে আমার ভয় করে না


যদি দুঃখের কথাগুলো বলতে

আমি প্রস্তুত থাকতাম

তা হলে চারদিক থেকে 

বন্ধুর রূপসজ্জাগুলি এগিয়ে আসত

তার আড়ালে

একটিও হৃদয় নেই যে আমার দুঃখকে জানতে চায়


আমি যাতে যাতে আনন্দ পাই

তা বলতে আমার সংকোচ নেই

সেসব শুনে 

যারা রূপসজ্জা প’রে ছিল

তারা তা খুলে রেখে আসর খালি করে উঠে যায়


আমি যাদের সঙ্গে

ভালোবাসার সম্পর্ক ক’রে

আয়ুর অনেকটা অর্থবহ ক’রে তুলেছি

তাদের কারও একটা ছবিও আমার কাছে নেই


তবু সমাজ নির্দেশের বাইরে

সেই সম্পর্কগুলি

ভূগর্ভের অন্ধকার জলধারার মতো

এখনও আমার আনন্দের স্রোত হয়ে আছে

একথা বলতে আমার দ্বিধা নেই


তাদের ছবি নেই আমার অ্যালবামে

তবু তাদের মুখ মনে পড়ে

যখনই সহচরীর বাসনার সুখের দিকে আমি তাকাই...


বাসনা এক সন্ত্রাসবাদী

জীবনের উপকূলে

কে কবে তাকে স্টিমবোট থেকে নামিয়ে দিয়ে চলে গিয়েছে

আমি তাকে মারণাস্ত্র সমেত লুকিয়ে রেখেছি আযৌবন

তীর্থপথ থেকে পাপকুণ্ড সর্বত্র আমরা একসঙ্গে থাকি

একথা বলতে আমার কোনো ভয় নেই


তাকে সঙ্গে নিয়ে যেতে যেতে

বিস্ফোরণের ধোঁয়ায় কখনও সে ঝাপসা হয়ে যায়

বারুদের গন্ধ ত্রস্ত ক’রে তোলে এক একটা দিন


তবু আমার বলতে আনন্দ হয়

বাসনার আমিই তো গোপন প্রেমিক


-সৌমিত্র চট্টোপাধ্যায় ( মধ্যরাতের সংকেত )

Translated by Sayantika 

Companion


 I am happy in whatever I do

 Whatever happens, I am happy

 I am happy to admit them

 I'm not afraid to say I'm glad


 If you say sad words

 I would have been ready

 Then from all sides

 Friend's decorations would come forward

 Behind him

 There is no heart that wants to know my sorrow


 So that I can be happy

 I have no hesitation in saying that

 Hearing that

 Those who were wearing makeup

 They have removed them and left the 

place 


 With whom I am in relationship of love and made the lifetime very meaningful

 I don't even have a picture of any of them


 Yet society is out of control

 Those relationships

 Like a dark underground stream

 My joy is still flowing

 I have no hesitation in saying so


 Their pictures are not in my album

 Still remember their faces

 Whenever I look at the bliss of companionship...


 Lust is a terrorist

 On the shores of life

 Who has taken him off the steamboat?

 I have hidden him with weapons of death

 We are together everywhere from pilgrimage to sin

 I am not afraid to say so


 To take him with him

 Sometimes he gets blurred by the smoke of the explosion

 The smell of gunpowder is terrifying for a day


 But I'm glad to say

 I am a secret lover of lust.


 -Soumitra Chatterjee (Midnight Signal)


**************

ভালোবাসা বহুদিন আগে

সৌমিত্র চট্টোপাধ্যায় 

 

ভালোবাসা বহুদিন আগেই

বাসে উঠে পড়তে না পেরে

দাঁড়িয়ে গেছে

হয়ত এখনও বাস-স্পটে

মুখ তার

আঠারো বছরের শ্যামল ইস্পাত

হয়ে দাঁড়িয়ে আছে।

এক একদিন ইচ্ছে করে

ফিরতি বাসে উঠে চলে যাই

দেখে আসি তাকে

এক এক দিন আমার যাওয়ার সম্ভাবনায়

বৃষ্টি আসে

আকাশকে আষাঢ় ব’লে ডাকতে ইচ্ছে করে।

‘এই যে, এতে দেরী করলে কেন

ব’লে কেউ কব্জিটা শক্ত ক’রে

ধ’রে নামিয়ে নেবে

আঠারো বছরের মুখে কিছুটা ইস্পাত থাকে

 এখন হাতে পিস্তল রাখা বারণ

তাই নীল ইস্পাতটুকু মুখে

ভালোবাসার কাছে কিছুই নেই এমন

কার্তুজ বন্ধুরা রাজনীতি

একটি বর্ষাতিও নয়

বরষায় তাকে খুব একা দেখব বোধ হয়

যদি ফিরতি বাসে যাই।

*******************

Translated by Sayantika

Love before a long time


 Before a long time love while

 not being able to get into the bus

is standing


Maybe still in the bus-spot

 his face is like 

eighteen years of brown steel

 is standing


Sometimes I want 

to get into the last bus

Just to see him.


 In the possibility of my going one day

rain comes

I want to call the sky monsoon .


 "Why are you so late?"

someone will say this and will 

tighten the wrist and bring me down.


The eighteen-year-old face will have a bit of steel in their mouths


Pistols are now prohibited

So the blue steel is in the mouth


 Love has nothing

Cartridge friends are politics

Not even a monsoon

 I may  feel very lonely in the rain

 If I go back by bus.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ