দর্পণ || ইতিহাসের পাতা থেকে || ১ ডিসেম্বর




পোস্ট বার দেখা হয়েছে

ঘটনাবলী


৬৩১ - হযরত মোহম্মদ(সা:)-এর তাবুক অভিযান শুরু হয়।


১৪২০ - ইংল্যান্ডের চতুর্থ হেনরি প্যারিসে প্রবেশ করেন।


১৬২৬ - জেরুজালেমের শাসক পাশা মোহাম্মদ ইবনে ফারুক ক্ষমতাচ্যুত হন।


১৬৪০ - স্পেনের দখল থেকে পর্তুগাল স্বাধীনতা পায়।


১৭৬৮ - দাস বহনকারী একটি জাহাজ ডুবে যায়।


১৮২১ - স্পেনের কবলমুক্ত হয়ে সান ডেমিঙ্গো প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।


১৮৩৪ - কেপ উপনিবেশ থেকে দাসত্ব রদ অ্যাক্ট ১৮৩৩ অনুযায়ী দাসত্ব বিলুপ্ত করা হয়।


১৮৩৫ - হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের প্রথম বই প্রকাশিত হয়।


১৮৫২ - নেদারল্যান্ডসে টেলিগ্রাফ কম্পানি চালু হয়।


১৯১৮ - সালে আইসল্যান্ড ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।


১৯১৯ - প্রথম মহিলা সংসদ সদস্য হিসাবে লেডি অ্যাস্টর যুক্তরাজ্যের হাউস অব কমান্সে তার আসন গ্রহণ করেন।


১৯২০ - পি. জে. হার্টগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


১৯৪৮ - ইউনিয়ন অব বার্মা গঠিত হয়।


১৯৫৫ - যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের মন্টেগোমারি শহরে মার্কিন নিগ্রো নেতা মার্টিন লুথার কিং (জুনিয়র) সহ কৃষ্ণাঙ্গ নাগরিকরা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এক অভাবিত আন্দোলনের সূচনা করেছিলো।


১৯৫৮ - মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।


১৯৫৮ - আমেরিকার শিকাগোর লেডি অব দ্য লস এঞ্জেলস স্কুলে আগুন লেগে ৯২ শিশু নিহত হয়।


১৯৫৯ - অ্যান্টার্কটিকা মহাদেশ শুধু বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হবে – এ মর্মে ১২টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়।


১৯৫৯ - একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশুন্য থেকে প্রথম পৃথিবীর রঙ্গিন ছবি তোলা হয়েছিলো।


১৯৬৩ - নাগাল্যান্ডকে ভারতের ১৬তম রাজ্য হিসাবে ঘোষণা দেয়া হয়।


১৯৬৪ - মালাউই, মাল্টা ও জাম্বিয়া দেশ সমুহ জাতিসংঘের সদস্যপদ পায়।


১৯৬৭ - রাজকীয় গ্রিনউইচ মানমন্দিরে পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় টেলিস্কোপ ‘আইজাক নিউটন’ চালু করা হয়।


১৯৭১ - ভারতীয় সেনাবাহিনী পাকিস্থানের কাছ থেকে কাশ্মীর পুনরুদ্ধার করে।


১৯৭৬ - এ্যাঙ্গোলা জাতিসংঘে যোগ দেয়।


১৯৮০ - বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়।


১৯৮১ - এইচআইভি ভাইরাসের অস্তিত্বের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।


১৯৮৮ - বেনজির ভুট্টো পাকিস্তানের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।


১৯৯০ - ইংলিশ চ্যানেলের ১৩২ ফুট নিচে কর্মীরা পাথর কেটে একটি গাড়ি চলাচলের মতো সুড়ঙ্গ করতে সক্ষম হয়।


১৯৯০ - কর্মীরা বৃটেন ও ফ্রান্সের মধ্যে প্রাথমিকভাবে সংযোগ স্থাপনে সক্ষম হলেও টানেলের চুড়ান্তকাজ শেষ হতে আরও চার বছর সময়ের প্রয়োজন ছিলো।


১৯৯৮ - তুরষ্কে ভূমিকম্পে ১০৮ জন নিহত।


২০০২ - বাংলাদেশের গাইবান্ধায় জাকাতের কাপড়ের জন্যে হুড়োহুড়ি; পদদলিত হয়ে ৫০ জন মৃত্যুবরণ করেন।


জন্ম 


১০৮১ - ফ্রান্সের ষষ্ঠ লুই।


১৭৬১ - ম্যারি তুসো, মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা।


১৮৪৭ - আমেরিকান কবি জুলিয়ান মুর।


১৮৫৮ - প্রসিদ্ধ হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী, সমাজসেবী ও দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য। 


১৯০০ - মুহম্মদ কুদরাত-এ-খুদা, একজন রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ।


১৯০৩ - চট্টগ্রামে যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিং। 


১৯১৭ -বিমলচন্দ্র সিংহ সংস্কৃত সাহিত্য দর্শনশাস্ত্রে ও ফরাসি ভাষার সুপণ্ডিত ও চিন্তাশীল লেখক ।


১৯৩২ - অদ্রীশ বর্ধন, বাঙালি ঔপন্যাসিক, কল্পবিজ্ঞান লেখক ও সম্পাদক।


১৯৩৫ - উডি অ্যালেন, মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা, কৌতুকাভিনেতা, নাট্যকার এবং জ্যাজ সঙ্গীতজ্ঞ।


১৯৪২ - রেজাউল করিম হীরা, বাংলাদেশের রাজনীতিবিদ।


মৃত্যু


১১৩৫ - ইংল্যান্ডের প্রথম হেনরি, ইংল্যান্ডের রাজা।


১২৪১ - ইংল্যান্ডের ইসাবেলা, জার্মানির রাণী।


১৪৩৩ - সম্রাট গো-কোমাত্সু জাপানের সম্রাট।


১৯২৮ - কলম্বীয় কবি ও ঔপন্যাসিক হোসো রিভেরা।


১৯৪৭ - ব্রিটিশ গণিতবিদ গডফ্রি হ্যারল্ড হার্ডি মৃত্যুবরণ করেন।


১৯৫২ - মুহাম্মদ আবদুল্লাহিল বাকী, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী।


১৯৬৪ - জে বি এস হ্যালডেন, বৃটিশ-ভারতীয় বিজ্ঞানী। 


১৯৭৪ - সুচেতা কৃপালনী ভারতের স্বাধীনতা সংগ্রামী ও রাজনৈতিক ব্যক্তিত্ব।


১৯৯০ - বিজয়লক্ষ্মী পণ্ডিত, ভারতীয় কূটনৈতিক ও রাজনীতিবিদ।


১৯৯১ - অর্থনীতিতে নোবেলজয়ী  অধ্যাপক জর্জ জোসেফ স্টিগলার।


১৯৯৭ - খান আতাউর রহমান, বাংলাদেশী চলচ্চিত্রাভিনেতা, সুরকার, গায়ক, চলচ্চিত্র নির্মাতা।


১৯৯৯ - শান্তিদেব ঘোষ, ভারতীয় বাঙালি লেখক, কণ্ঠশিল্পী, অভিনেতা, নৃত্যশিল্পী ও রবীন্দ্রসংগীত-বিশারদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ