দর্পণ || আজকের এই দিনে || ৫ জুন




পোস্ট বার দেখা হয়েছে


 

ঘটনাবলী


১৫০৭ - ইংল্যান্ড ও নেদারল্যান্ডস এর মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদন।

১৬৬১ - আইজ্যাক নিউটন কেমব্রিজের টিনিটি কলেজে ভর্তি হন।

১৭৮৩ - ফ্রান্সে জনসমক্ষে প্রথম বাষ্পচালিত বেলুন উড়িয়ে দেখান মন্টগলফারায় ভাইয়েরা।

১৮০৬ - লুই বোনাপাত হলান্ডের রাজা নিযুক্ত।

১৮৪৯ - ডেনমার্কে রাজতন্ত্র সাংবিধানিক স্বীকৃতি পায়।

১৮৭০ - তুরস্কের কনস্টান্টিনোপল শহরের অধিকাংশই আগুনে পুড়ে যায়।

১৯১৫ - ডেনমার্কে নারীদের ভোটাধিকার প্রদান।

১৯১৬ - তুর্কিদের বিরুদ্ধে আরব বিপ্লব শুরু হয়।

১৯২৬ - তুরস্কে সর্বশেষ জানেসারি বিপ্লবের সূচনা।

১৯৪০ - প্রথম রাবারের টায়ার প্রদর্শিত হয়।

১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: যুক্তরাষ্ট্র কর্তৃক বুলগেরিয়া, হাঙ্গেরি ও রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।

১৯৬৭ - ছয়দিনের যুদ্ধ শুরু।

১৯৭২ - সুইডেনের রাজধানী স্টকহোমে 'জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন' শুরু।

১৯৭২ - স্টকহোম বৈঠকে প্রতিবছর এই দিনে বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত হয়।

১৯৭৫ - কমন মার্কেট থাকা না থাকা নিয়ে ব্রিটেনের ইতিহাসে সর্বপ্রথম গণভোট। অধিকাংশ ভোট কমন মার্কেট থাকার পক্ষে পড়ে।

১৯৭৬ - আট বছর বন্ধ থাকার পর সুয়েজ খাল পুনরায় খুলে দেওয়া হয়।

১৯৮৩ - অমৃতস্বর স্বর্ণ মন্দিরে ভারতীয় সামরিক বাহিনীর হামলা। উগ্রপন্থী ৬’শ হিন্দু নিহত।

১৯৯৭ - আলজেরিয়ায় প্রথম বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০১৬ - বিজিবি’র প্রথম নারী সদস্যদের পথচলা শুরু।


জন্ম


৪৬৯ খ্রীষ্টপূর্ব - সক্রেটিস গ্রিক দার্শনিক। 

১৭২৩ – এডাম স্মিথ, স্কটিশ অর্থনীতিবিদ ও দার্শনিক। 

১৭৭০ - তুরস্কের সুলতান দ্বিতীয় মুস্তফা।

১৮৬৫ - সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ভারতে জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার পথিকৃৎ।

১৮৮৩ - জন মেনার্ড কেইনস, ব্রিটিশ অর্থনীতিবিদ।

১৮৯৮ - ফেদেরিকো গারসিয়া লোরকা, স্পেনীয় কবি নাট্যকার ও নাট্য পরিচালক। 

১৯০০ - দেনেশ গাবর, হাঙ্গেরীয়-ব্রিটিশ পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক।

১৯১১ - জন সি. উডস, নুরেমবার্গ‌ বিচারের মৃত্যুদন্ড কার্যকরকারী আমেরিকান জল্লাদ।

১৯১২ - এরিক হোলিস, ইংলিশ ক্রিকেটার। 

১৯১৬ - সিড বার্নস, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। 

১৯২৮ - টনি রিচার্ডসন, ইংরেজ নাট্য ও চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। 

১৯৩১ - জাক দ্যমি, ফরাসি অভিনেতা, পরিচালক এবং চিত্রনাট্যকার। 

১৯৪৪ - হুইটফিল্ড ডিফি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

১৯৪৯ - কেন ফলেট, ব্রিটিশ রোমাঞ্চ এবং ঐতিহাসিক উপন্যাস রচয়িতা।

১৯৫২ - মুকেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক।

১৯৫৪ - ফিল নীল, সাবেক ও বিখ্যাত ইংরেজ প্রথম-শ্রেণীর ক্রিকেট তারকা।

১৯৫৪ - আমেরিকান অভিনেত্রী ন্যান্সি স্টাফোর্ড।

১৯৭১ - মার্ক ওয়ালবার্গ, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা, প্রযোজক এবং র‌্যাপার।

১৯৭৪ - মারভিন ডিলন, ত্রিনিদাদিয়ান ক্রিকেটার।


মৃত্যু


৮৪২ - আব্বাসীয় খলিফা মুতাসিম বিল্লাহ।

১২৫৯ - জাপানের সম্রাট সানজোর।

১৩১৬ - ফ্রান্সের রাজা দশম লুই।

১৮৮৯ - ভারতবর্ষে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রথম প্রচারক রাজেন্দ্রচন্দ্র দত্ত।

১৯১০ - ও হেনরি, মার্কিন ছোটগল্পকার।

১৯৬৮ - আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী রবার্ট কেনেডি।

১৯৯৬ - সত্যেন্দ্রনাথ মৈত্র সারা ভারতে আধুনিক রীতিতে সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ। 

২০০৪ - রোনাল্ড রেগন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি।

২০১১ - আজম খান, বাংলাদেশি পপ সঙ্গীত শিল্পী।

২০১২ - রে ব্র্যাডবেরি, মার্কিন লেখক ও চিত্রনাট্যকার।

২০১৫ - তারেক আজিজ, ইরাকি রাজনীতিবিদ, ইরাকি বাথ সোশ্যালিষ্ট পার্টির নেতা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ