পোস্ট বার দেখা হয়েছে
সে-ই সত্যজিৎ রায়
শৈলেন্দ্র নাথ চক্রবর্তী
সত্যজিৎ রায় সত্যি ভাবায়
তিনি বাংলার না ভারতের
দেশজেড়া খ্যাতি জগতের জ্যোতি,
যিনি অনন্ত এ চরাচরের।
কাব্যে সাহিত্যে কলায় পটুত্ব
দীর্ঘ কলেবর মুন্সী চিত্রকর।
এ ছবি আঁকেন ও ছবি গড়েন
ছায়াচিত্রে বিরল প্রতিভা- ভাস্বর।
দেশে দেশে বন্দিত মন-মন্দ্রিত
অমূল্য শিরোপায় সেরার সেরা ।
সে-ই সত্যজিৎ আমাদের ভিত্
এখানে নাই কোনো আমরা ওরা।
আমরা সবাই গাঁথা পড়ি ভাই
বিশ্ববরেণ্যর বীর-গাথায়।
আর্ট ফিল্ম ছাড়াও হাসি গান মজাও
আছে তাঁর সেই ছবির ছায়ায়।

0 মন্তব্যসমূহ