স্মরণে সত্যজিৎ || সঙ্গীত পরিচালক সত্যজিৎ রায় ~ সুস্মিতা চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে

সঙ্গীত পরিচালক সত্যজিৎ রায়

সুস্মিতা চক্রবর্তী


 সত্যজিৎ রায়কে ঘিরে বাঙালীর আবেগ আকাশছোঁয়া। তাকে নিয়ে কিছু বলতে যাওয়া ধৃষ্টতা প্রায়। উনি তো শুধু চলচ্চিত্র পরিচালক ছিলেন না, একাধারে চিত্রনাট্যকার, গ্রাফিক ডিজাইনার, সম্পাদক ও সঙ্গীত পরিচালক ছিলেন। খুব ছোট বয়সে মিউজিক অফ সত্যজিৎ রায়, উৎপলেন্দু চক্রবর্তীর একটি ডকুমেন্টারী দেখেছিলাম। সেখানে দেখেছিলাম কি অসম্ভব দক্ষতায় সুর‌ তৈরি করছেন। পাশ্চাত্য সঙ্গীতের প্রতি চূড়ান্ত আকর্ষণ ছিল। শ্রীমতী বিজয়া রায়ের আমাদের কথায় পড়েছি ওনারা দুজনেই একসাথে পাশ্চাত্য সঙ্গীত শুনতেন।

 একই সঙ্গে অসম্ভব দক্ষতা ছিল ভারতীয় সঙ্গীতে। উৎপলেন্দু চক্রবর্তীর মিউজিক অফ সত্যজিৎ রায় ডকুমেন্টারীতে উনি নিজেই বলেছেন-"I was born a musical family", ওনার মাতৃকুলের সঙ্গীতচর্চার কথাও উনি এই ডকুমেন্টারীতে বলেছেন।  পাশ্চাত্য সঙ্গীতের পাশাপাশি গভীর অনুরাগ ও দক্ষতা ছিল ভারতীয় সঙ্গীতের প্রতি। 

সিগনেট প্রেসে কাজ করার সময় আম আঁটির ভেঁপু ও পথের পাঁচালীর প্রচ্ছদ করার সময় পথের পাঁচালী সিনেমা টি করার পরিকল্পনা করেন।

 ইতালির পরিচালক ভিত্তোরিও ডি সিকার "দ্য বাইসাইকেল থিফস" থেকে অনুপ্রাণিত হয়ে পথের পাঁচালী সিনেমা করার সিদ্ধান্ত নেন।

 পথের পাঁচালীর সঙ্গীত পরিচালক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। পরে

 অপু ট্রিলজি, অর্থাৎ অপরাজিত ও অপুর সংসারের ও সঙ্গীত পরিচালক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। পরশপাথরের সঙ্গীত পরিচালক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর।

জলসাঘরের সঙ্গীত পরিচালক ছিলেন পণ্ডিত বিলায়েৎ খান। 

দেবীর সঙ্গীত পরিচালক ছিলেন পণ্ডিত আলি আকবর খান।

বাকী অন্য সিনেমা তে সঙ্গীত পরিচালক ছিলেন সত্যজিৎ রায় স্বয়ং। শুধু তাই নয় গুপি গাইন বাঘা বাইন ছবিতে ভুতের রাজার কন্ঠস্বর ও তাঁর নিজের।

 এছাড়াও তিনি সন্দীপ রায়ের ফটিকচাঁ, নিত্যানন্দ‌ দাসের বাক্সবদল ও জেমস আইভরির শেক্সপিয়ারওয়ালায় সঙ্গীত পরিচালক ছিলেন।


Music of Satyajit Roy ডকুমেন্টারীতে দেখেছি যে উনি নিজে স্বরলিপি তৈরি করতেন, নিজেই মিউজিক তৈরি করতেন। কখন গান্ধার কখন পঞ্চম লাগবে তার দিকে চূড়ান্ত নজর ছিল ওনার। এতটুকু স্বরের পরিবর্তন তার কানে লাগত। চিত্র পরিচালক হিসাবে তিনি অস্কারের লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার,  সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার (১৯৮৪) এবং ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন (১৯৯২) সহ অনেক পুরস্কার ও সম্মানে ভূষিত হন। তিনি ফ্রান্সের সর্বোচ্চ সম্মানসূচক পদক ন্যাশনাল অর্ডার অব দ্য লেজিওঁ অফ অনারের (১৯৮৭) কমান্ডার সম্মাননা এবং ৬৪তম একাডেমি পুরস্কারে একটি সম্মানসূচক পুরস্কারে ভূষিত হন।

কিন্তু সঙ্গীত পরিচালক সত্যজিৎ রায় ও অসাধারণ ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ