দর্পণ || স্মরণে লতা মঙ্গেশকর || পর্ব -৩




পোস্ট বার দেখা হয়েছে

শুক্লা দাস
" বড় শূন্য শূন্য দিন "
 

শিমুল পলাশ মেলেছে পাঁপড়ি
বইছে মৃদুমন্দ বাতাস,
সুরের মূর্ছনায় ঝড় তুলবে না কোকিল
বসন্তের নিঃশ্বাসে দীর্ঘশ্বাস।

নীরবও যেন আজ পালন করছে নীরবতা
বিষন্নতায় ভরে উঠেছে মন,
শূন্যতা ভরিয়ে দেয় আবেগে ব্যথা--
সুরের আকাশে হল নক্ষত্র পতন।

বিষাদের সুর ভেসে যায় কোন অচিনে
সে যে তালহীন, লয়হীন গান ;
এ' গানে আছে শুধু এক বুক হাহাকার
কোকিলকণ্ঠীর হল জীবনাবসান। 

কোকিলকণ্ঠী শুধু নয়, তিনি সুর সম্রাজ্ঞী
দেবী মা সরস্বতীর বরকন্যা, 
পদ্মশ্রী, ভারতরত্ন খেতাবে ভূষিতা
" জাতির কন্যা " হিসাবে নারী রূপে ধন্যা।

যাত্রা করেছেন সুরের দেবী স্বর্গধামে
কে যেন বিদায়ের সুর তোলে তার ছিন্ন বীনায়,
সুরহীন, তালহীন আজ যে "বড় শূন্য শূন্য দিন "
দেবীর বিসর্জনে সুরের জগৎ ঢেকেছে শোকের ছায়ায়।


শান্তি দাস
লতা মঙ্গেশকর


ভারত বিশ্বে ছিলেন সুর সম্রাজ্ঞী আমাদের মাঝে মহান ছিল,
তাঁর সুরেতেই অশ্রু সজল এ দেশ আজ নিঃস্ব হল।
হঠাৎ যেন ঝড়ের তীক্ষ্ণ আঘাতে
ছিন্ন হয়ে গেলো বৃক্ষের পাতা,
বীণাপানির মানস কন্যা আজ হারিয়ে গেল সবার লতা,

বসন্তের প্রাক লগ্নে থেমে গেলো কোকিল কণ্ঠের সুর,
সরস্বতী মায়ের হাত ধরে চলে গেলেন আজ বহুদূর।
বিশ্ব ভুবনে খ্যাত হয়েছো তুমি তোমার সুর সাধনায়,
তোমার নামে ভারতবর্ষে গানের জগৎ উচ্চ শিখরে এই ধারায়।

তুমি চিরসাথী হয়ে রবে মোদের মাঝে বিশ্বকে করেছো জয়,
চলে গেলে তুমি কেড়ে নিলো প্রাণ পেলো না ভয়।
তোমার মৃত্যু নেই তুমি রবে মনে হারাবে না কোনোদিন,
তোমার সুরের মূর্ছনায় তুমি থেকে যাবে চিরদিন।

তোমার বিদায় দেইনি আমরা রেখেছি মোদের অন্তরে,
তোমায় করবো পূজা যুগ যুগান্তরে হৃদ মাঝারে।
জীবনে মরণ খেলায় একদিন সবাইকে যেতে হবে,
সুরের মূর্ছনায় তুমি সবার মাঝে চিরকাল অমর হয়ে রবে।


বহ্নি শিখা
ফিরে এসো


চলেই যদি যাবে,যাও।

বাগদেবীর ইচ্ছে তোমাকে নিয়ে যাবেন,

কি করে ফেরাবো বলো?

তবুও শতকোটি তানপুরা বাজবে বিষন্নতায়, 

তোমার অপেক্ষায় জেগে থাকবে

মিষ্টি সুবাস নিয়ে শিউলি ফুল,

তুমি ফিরে এসো নতুন রূপে 

পৃথিবী তোমার দাবিদার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ