দর্পণ || স্মরণে লতা মঙ্গেশকর || পর্ব -৬




পোস্ট বার দেখা হয়েছে

সুমিতা দাস

 তবুও রবে নীরবে


বসন্ত পঞ্চমীর পূজো সেরে সুরের দেবি গেলো চলে, 

স্তব্ধ হলো মাঠ-ঘাট, স্তব্ধ হলো সুরের জগৎ,

চোখের কোণে জলের ধারা তাই বইছে অনর্গল।

জানি হবে না কখনো তোমার বিসর্জন।

তোমার সৃষ্টির হবে না কখনো  মৃত্যু , 

হবে না কখনো তোমার সুরের কোন বিকল্প।

তাই তো তোমার কোকিল কন্ঠী সুরে থাকে সবাই মত্ত।

 রবে তুমি এই হৃদয় জুরে নিভৃতে নীরবে ,

তোমার সুরের যাদুর স্রোতে ভাসাও তুমি সকলকে

 তাই তো সবার ভালোবাসার দাবি ভারতরত্ন সম্মান।

যতো দূরেই যাও না চলে সদা রবে এই অন্তরস্থলে,

অমর হয়ে রবে তুমি সুরে ছন্দে, গানে গানে,

সরস্বতী সবার মনে!!!

শিবানী বাগচী

সুরের আকাশে তুমি যে গো ধ্রুবতারা

 

সুরের সম্রাজ্ঞী তুমি ভারতের অহঙ্কার,

সঙ্গীতের সাম্রাজ্য হলো মণিহারা।

সুরে তালে লয়ে ভূবন ভরালে,

সুরের আকাশে তুমি যে ধ্রুবতারা!


স্তব্ধ হলো আজ সুরের আকাশ,

ব‍্যাথা ভরা গোপন অভিমানে !

শেষে সুরের খেয়া বাইলে একাই

বিষাদী শাশ্বতের নিষ্ঠুর আহ্বানে!


কেউ করিনি শোকের হিসেব,

জানি যেতেই হয় সময় হলে‌!

কান্না ঢেউয়ের উথালি পাথালি,

তুমি হীনা বানভাসী নোনাজলে।


এ বিষাদ বড় আবেগ প্রবণ,

বড়ো কঠোর করুণ এ সময়!

আকাশ বাতাস হলো শব্দ বিহীন,

হৃদয়ই হবে তোমার চীর আশ্রয়!


মৃত‍্যু, কোন ভুল তো করেনি,

ছিনিয়ে সে নিলো ঝটকা টানে।

নামলো শোক, নিভলো প্রদীপ,

বাগদেবী, বীনাপানির বিসর্জনে।


নিভৃতে নীরবে ভাসলে গগণ

ভাসিয়ে গেলে চলে অচীনপুরে।

অমর হও তুমি সুরের আকাশে

স্মৃতি মেখে আমাদের হৃদয় জুড়ে।


নির্বাক ভাষা, শোকে মূহ‍্যমান,

জানি তুমি আসবে না ফিরে।

তোমার বিরহে পৃথিবী বিভোর,

শতাব্দী এঋণ মেটাবে কি করে?

শিখা পাল 

 আছো হৃদয় মাঝে 

 

চলে যেয়েও যাওনি তুমি 

       আছো হৃদয় মাঝে , 

তোমার  সুরের ঝর্ণা ধাড়া 

        বইছে সকাল সাঁঝে । 


সুরলোকের আকাশ জুড়ে 

         তোমার সুরের ধাড়া , 

বইছে যতই  তুফান  তুলে 

          আমরা পাগল পারা ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ