দর্পণ || ভূতচতুর্দশী || শয়তানের হানিমুন ~জাফর পাঠান




পোস্ট বার দেখা হয়েছে

শয়তানের হানিমুন
জাফর পাঠান

শয়তান এখন- ভীষণ হাসিখুসি
আহলাদে আটখানা,
অবসরে অবসরে দিন কাটে তার
ফূর্তি, ঘুম আর খানা।

শয়তানের কাজ মানুষেরা করছে
শয়তান বলে- ভাই,
চালিয়ে যাও হত্যা-ধর্ষণ-দলবাজি
আমি তালিয়া বাজাই।

শয়তান বলে, তোমরা এখন গুরু
করো সুক্ষ্ম হাতে কাজ,
নামে আর অবয়বে মানুষের জাত
নাই- অপকর্মে লাজ। 

নৃশংস আধিপত্যে- খুশি আমি
শয়তান নটরাজ,
আমি নিশ্চিত, আমার চেয়ে তোমাদের
কারুময় কারুকাজ।

মারো মানুষ যত খুশি- আপত্তি নাই
আমি শয়তান- হানিমুনে তবে যাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ