পোস্ট বার দেখা হয়েছে
ভূতচতুর্দশী সংখ্যা
নীলাঞ্জনা ভৌমিক
তুমি কে ??
গা ছমছম গা ছমছম
কে ওখানে দাঁড়িয়ে ?
রাত গভীর,হিমশীতল
দিচ্ছে হাত বাড়িয়ে !
পরনে কেন সাদা শাড়ি
সরু সরু দুটো হাত,পা
এতো রাতে এখানে কেন
কার জন্যে অপেক্ষা ?
চোখ দুটো ভাঁটার মতো
জ্বলছে যেন আগুন !
কে জানে কোন অকালে
চলে গেছে তার ফাগুন।
তারই আশায় আজো সে
হয়তো পথ চেয়ে থাকে,
যদি সে ফেরে তার কাছে
নিয়ে যাবে তার সাথে ।
বাজবে তখন আবার বাঁশি
ফুলেরা উঠবে হেসে,
দুজনের পথ মিলে যাবে
দিগন্তরেখার শেষে।
0 মন্তব্যসমূহ