পোস্ট বার দেখা হয়েছে
ভূতের রাজা
মহুয়া হাজরা
অমাবস্যার রাতে দেখি
মেছো ভূতের দল
আঁধার ঘন বাঁশের বনে
করছে নানান ছল।
ছোট্ট শিশু স্বপ্নে দেখে
নিঝুম হলে রাত
ভূত পেত্নীরা গল্প করে
তুলে তাদের জাত।
ভূতের রাজা বসায় সভা
ছেড়ে সব কাম কাজ,
হুকুম জারি থাকবে সবাই
জানবে গোপন রাজ।
করবে রাজা চড়ুইভাতি
ইচ্ছে জাগে তার,
মানুষদের এই হৈচৈ হুল্লোড়
ভাল্লাগে না আর।
0 মন্তব্যসমূহ