দর্পণ || ভূতচতুর্দশী || পেত্নীর বিয়ে ~লেখা মন্ডল




পোস্ট বার দেখা হয়েছে

পেত্নীর বিয়ে
লেখা মন্ডল 
                                      
ঘুমের ঘোরে ঢাকের তালে
     মনে লাগে দোল,
ধড়মড়িয়ে উঠে পড়ি
  কিসের এতো গোল !!

গুটি  পায়ে চুপিসারে
   নিমতলাতে যাই,
চোখে আমার ছানাবড়া
   পেত্নীর দেখা পাই !!

ভূত-পেত্নীর গোল,নাচছে হরদম
      পেত্নীর বিয়ে আজ,
হাড়ের মালা, চামড়ার শাড়ি
   কালো টিপে সাজ।

খাবার দেখে বেহুঁশ আমি,
     নর-মাংসের ঝোল,
প্রাণ বাঁচাতে ছুটে মরি
    মুখে হরি বোল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ