পোস্ট বার দেখা হয়েছে

।। কেউ এলোনা ।।
ফুলের সুষমা আলোর হাসি
তোমাদের জন্য রেখেছিলাম ;
আনন্দমেলার পরিচ্ছন্ন ছবি এঁকেছিলাম ।
প্রিয় মুখ দেখতে পেলামনা
রাত বয়ে যায় কেউ এলোনা ----
সময় গড়িয়ে যায় কেউ এলোনা ------
চেনা পথে গাড়ি ছুটছে
গাড়ি সিগন্যালে থমকে দাঁড়িয়ে
ইচ্ছারা উঁকি দিচ্ছে , এই বুঝি
ইশারাও নেই , গণ্য মানুষের দেখা নেই
না - কেউই এলোনা !
আমি কখনো কোথাও চুক্তিবদ্ধ নই ;
নিরুদ্বেগে নিশ্চুপ থেকেছি ---
আমার উপকারী বন্ধু ওরা এসেছে ,
সহৃদয় ডাক তারা শুনেছে
ডান হাত রাখি এই যে বাম হাতের তালুতে
এরপরেই সাড়া তুলে
প্রতীক্ষার প্রহর গণি
বাড়ি বাড়ি ডেকে এলাম ------
আমার ডাক শুনেও শুনলে না !
এড়িয়ে গেলে !
অন্তর থেকে ঘুরে ফিরে ডেকেছি ,
আনাড়ি শব্দ ছুঁড়তে ছুঁড়তে
কেউ কোথাও
ভাবনায় ছবি আঁকছে , কথা সাজাচ্ছে
কথা কত ভেসে ওঠে মেতে ওঠে----
ঘুমের থেকে জেগে ওঠা সেই কথার
দু'-একটি মনে তুলতে গিয়ে
কেমন কি মনে জেগে উঠলো কেউই জানলে না ,,,
তেমন কি ভেতর-ভেতর মিশ্র প্রতিক্রিয়া
মন ডুকড়ে ওঠে -----
কেউ এলেনা !
কেমন দীর্ঘশ্বাস উড়ে যায়
কেউ এলোনা !!
0 মন্তব্যসমূহ