পোস্ট বার দেখা হয়েছে সাবিত্রী জানা ষন্নিগ্রহী
প্রিয় দর্পণ,
কথামালা-- সেই ছোটবেলা থেকে তোমায় খুঁজেছি। তোমায় পেয়েছিলাম রবিঠাকুরের জীবনস্মৃতিতে, শরৎচন্দ্রের পরিনীতাতে, বঙ্কিমচন্দ্রের কপালকুন্ডলায়, জীবনানন্দের বনলতা সেনে। আরো পেয়েছি নামি দামি--পুরোণো-নতুন কবি-লেখকদের লেখায়। কিন্তু আমি আমার মধ্যে তোমাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। --এদিক-ওদিক হাতড়াতে হাতড়াতে পেয়ে গেলাম বন্ধু "দর্পণ"তোমাকে। ওই খবর দিলে --ওর ঝকঝকে স্বচ্ছ মসৃণ চওড়া থালার পরতে পরতে লুকিয়ে আছে আমার কথামালা। একটু সময় নিলাম--ঠিক খুঁজে পেয়েছি তো! "দর্পণের"--প্রতিটি প্রতিচ্ছবি উল্টাতে থাকলাম। হ্যাঁ পেয়েছি আমার "কথামালা"কে। "দর্পণ"--না থাকলে আমার কথামালাকে আমি খুঁজে পেতাম না।
আমার "কথামালা" --আমার কাছে ফিরে আসে "দর্পণের"--হাত ধরে। আমার মনের যত কথা আমি ''দর্পণ" -বন্ধুকেই পাঠিয়ে দিই। আমায় ফিরিয়ে দেয় "কথামালা" --তৈরি করে। ধন্যবাদ প্রিয়বন্ধু "দর্পণ"। অনেক অনেক প্রতিচ্ছবি ফুটে উঠুক তোমার মসৃণ চকচকে থালায়।
ইতি,
সাবিত্রী জানা ষন্নিগ্রহী

0 মন্তব্যসমূহ