দর্পণ || ১৭ তম সংখ্যা || চিঠিপত্র || রঞ্জিত দত্ত




পোস্ট বার দেখা হয়েছে

কলমে অসীম 


প্রিয় বন্ধু ,

              তাং-11/6/21


      বহুদিন পর তোমার সাথে দেখা হয়েছিল। তোমার সাথে দেখা হয়ে ছোটোবেলার কথা মনে পরে গেল। একসাথে খেলা-ধুলোর কথা, স্কুলে যাওয়ার কথা।  আরও কত কী যে?  কী আর বলব। আজ দুদিন হল তোমার চিঠি পেলাম। বন্ধু তুমি ভাল আছ, মাসি-মেসো মশাই ভাল আছে। হে বন্ধু তুমি বর্তমান পরিস্থিতির কথা জিঞ্জেস করেছিলে। বর্তমান পরিস্থিতি খুবেই ভয়াবহ ঘরে থাকা ছাড়া অন্য উপায় নেই। বাইরে বের হলে মাক্স লাগিয়ে আর দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকি। এই পরিস্থিতি যেনেও বাজারে গেলে দেখা যায় মানুষ মুখে মাক্স না লাগিয়ে চলা-ফেরা করে আর সামাজিক দূরত্ব তো ভুলেই গেছে। মানুষের কাজ কর্মেও বাঁধার সম্মুখীন হচ্ছে এমনকী বহুলোকের কাজও চলে গেছে। মানুষ না খেয়েও দিন কাটাচ্ছে। আর কতদিন যে লড়াই করতে হবে আমাদের এভাবে কে জানে। তোমার আর মাসি-মেসো মশাইর সুস্থতা কামনা করে আমার চিঠি লেখা সমাপ্ত করলাম।  


             ইতি

    তোমার বন্ধু অসীম 


নাম - রঞ্জিত দত্ত 

ঠিকানা -আসাম 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ