দর্পণ || পিনপোস্ট || নোনা জলে মেশে ~ বিপ্লব কংস বনিক




পোস্ট বার দেখা হয়েছে

নোনা  জলে মেশে 

 বিপ্লব কংস বনিক


পান্তায় ডুবিয়ে কব্জি, হাপুস শব্দে ভোর হয় ওদের আকাশ--

অকুল পাথারে গা ভাসিয়ে খোঁজে জীবিকার রসদ নেই অবকাশ।।

ভরসায় থাকে হাঁস, মুরগি, ছাগলছানার দল-- বেটাবেটির হাতে--

" যাবিনি কোথাও খিদে পেলে খাস বেড়ে হাঁড়িতে খানিক আছে  "

মীন ধরে আসে খাঁড়িতে, দুপুর গড়িয়ে বিকেলে,

গোধূলির রং ধূসর আলপনা আঁকে ওদের দালানে।।

ভঙ্গুর গোয়াল ঘরে আহ্লাদীর জাবনা -- জাবর কাটে

সোহাগী ডাক ছাড়ে পথ পানে চেয়ে না জানি কত সঙ্কটে।।


গত আমফানে হয়েছে যত ক্ষত, মহাজনী ঋণ শতশত,

এবার শুধিবে ঋণ-- পটল, ঢ্যাঁড়স বেচে মণ কতক।।

গোয়াল ঘরের খুঁটি বদলাবে, ছাইবে ছাগলের চাল-'

ফিরবে বুঝি আশা পূরণের দিনকাল।।


ডাঙ্গায় বাঘ জলে কুমির, ঝড় তুফান মাথায় করে জীবন বৈচিত্র রোজ নামচা বিধির বিধান--

দুর্যোগ ফি বছর " আশা" নোনা জলে মেশে-- পুণঃমুষিক ভব, পরিকল্পনা, ভাষণ , ত্রাণ।।


আশ্বাস বারো মাস আকাশ পথে রাজা সভা পারিষদ

বোকাবাক্সে ব্রেকিং নিউজ ছবি চটপট।।

ব্যাঙ্ ওঠে কাঁধে চুমু খায় সংবাদে

হামাদেয় পিচ রাস্তায় হাঁটু জলে-- সাঁতরে নাকি ব্যস্ত উদ্ধারে।।


যারা যোগায় প্রাণবায়ু , মাটি ধরে রাখে, বাধাদেয় ঝড়ের গতি--

তাদের কেন করো ধ্বংস অকারণে ক্ষতি।।


স্বপ্ন নগরী একদিন হবে খান খান--

যদি না রক্ষা করো সুন্দর বনের প্রাণ।।

হেতাল, গরান, সুন্দরী -- ম্যানগ্রোভ

অঙ্কুরিত হোক রোজ রোজ।।


ফি বছর ওদের "আশা" নোনা জলে মিশে যাবে--

বুঝে নাও মানুষ-- তোমাদের কৃতকর্মের ফল হবে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ