দর্পণ || বর্ষা সংখ্যা ২০২১ || বৃষ্টি (ছোটো গল্প) ~ শ্রেয়সী রানা




পোস্ট বার দেখা হয়েছে

বৃষ্টি (ছোটো গল্প)

শ্রেয়সী রানা


আজ আকাশে ঝড় উঠেছে খুব জোরে, বৃষ্টি হবে মনে হয়,বাড়ি ফিরতে এখনো অনেকটা রাস্তা,তাই বৃষ্টি শুরুর আগেই  দৌড়োতে দৌড়োতে এসে পড়লাম গঙ্গার পারে শেড দেয়া আমাদের সেই পুরোনো বেঞ্চ টায়, আজ অনেক দিন পর আবার এলাম,বা হয়তো আস্তে চাইনি কিন্তু আমার পা যেন নিজের অজান্তেই চলে এল,

তবে যাই হোক জায়গা টা এখনো পাল্টায় নি, প্রায় একই আছে 

 তার সাথে এই মনোরম আবহাওয়া, অন্য সময় হলে হয়তো এই অসময়ের বৃষ্টিটা বিরক্তকরই লাগতো,হাতে ছাতা নেই আর ফোন এও চার্জ শেষ, তার মধ্যে কখন যে থামবে তার কোনো ঠিক নেই তাই সেটাই স্বাভাবিক..... 


তবে আজ যেন এই বৃষ্টি  টা বড্ডো ভালো লাগছে, হয়তো জায়গাটা আমার প্রিয় বলে, হঁ‍্যা জায়গাটা আমার আজও প্রিয় কারণ তোমার স্মৃতি জড়িয়ে আছে,

 তোমার মনে আছে? একবার ঠিক এরকমই বৃষ্টিতে তুমি ভেজা কাক হয়ে আমার সাথে দেখা করতে এসেছিলে,

আর আমি আমার ওড়না দিয়ে প্রথম তোমার ভিজে চুল গুলো মুছিয়ে দিয়েছিলাম, সে এক আলাদা অনুভূতি, তারপর ঠিক এই বেঞ্চ টাতেই বসে সেদিন তুমি প্রথম আমার হাত স্পর্শ করেছিলে,

আর একবার সেই আইসক্রিম নিয়ে কি ঝামেলা, আমার ঠান্ডা লেগে যাবে বলে কিছুতেই খেতে দেবেনা কিন্তু সেই আমার জেদ এরই জয় হয়েছিল, পরে অবশ্য কম ঝার খাই নি তার জন্য কিন্তু তাও......


আর যখনি আমাদের ঝামেলা হতো আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে,এখানে এসেই বসতাম,আর একমাত্র তুমি সেটা জানতে,যদিও আমার রাগ সেভাবে তুমি ভাঙাও নি কখনো,শুধু এসে আমার পাশে বসে বলতে "রাগ কমলে বাড়ি চলে যাস সবাই খুব চিন্তা করছে " 

আর তোমার সেই মুখ দেখে আমি নিজেই বেশিক্ষণ রাগ করে থাকতে পারতাম না, কারণ সবচেয়ে বেশি যে তুমি চিন্তা করেছো সেটা তুমি না বললেও তোমার মুখ দেখে আমি বুঝে যেতাম...


হটাৎ মেঘ ডাকার শব্দে চমকে উঠলাম, বৃষ্টি প্রায় থেমেছে আগের থেকে তবে মেঘ ডাকার শব্দে যে আবার জোরে শুরু হবে তা ভালোই বোঝা যাচ্ছে,

মনের কোনে যেন অনেক জোরে ঝড় উঠেছে আজ....তোমার স্মৃতিতে চোখ দিয়ে জল না বেরোলেও এই আকাশ যেন বুঝিয়ে দিচ্ছে যে তোমাকে আজও কতটা ভালো বাসি আমি....আমি সত্যি আজ নীরব হাজারো প্রশ্নের অজানা উত্তর যার  সন্ধান করতে করতে আমি ক্লান্ত উওর পাবো না তাই....প্রকৃতির ওপরই ছেড়ে দিলাম....


থাক  সেসব কথা বাড়িতে আমাদের মেয়ে অপেক্ষা করছে.....ও না আমাদের না, আমার।

আসলে কি বলোতো তোমার এক স্মৃতি থেকে না বেরোলে...তোমার আমাকে দিয়ে যাওয়া আরেকটা স্মৃতি যাকে আঁকড়ে ধরে বেঁচে আছি আমি,ভূমিকা  ,তাকে সামলাবো কিকরে? এই ভেবেই আবার বাড়ির পথে রওনা হলাম...

আমাদের গল্পের তোমার এই ছোট্টো স্মৃতি, আমাদের মেয়ে ভৃমিকা-ই তো আমাদের গল্পটাকে নতুন করে বাচিয়ে রেখেছে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ